ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের

ইরানের বিরুদ্ধে যেকোনো নতুন আগ্রাসনের ক্ষেত্রে আর আনুপাতিক প্রতিক্রিয়ার নীতি অনুসরণ করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মোহাম্মদ বাঘের গালিবাফ।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০২:১৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০২:১৫:৩৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৬৫ বার পঠিত
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে  কঠোর জবার দেওয়ার হুঁশিয়ারি ইরানের স্পিকারের ছবি: সংগৃহীত
নতুন করে হামলা চালানো হলে যুক্তরাষ্ট্রকে আরও দ্রুত, কঠোর ও বেদনাদায়ক জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব দেওয়ার ক্ষেত্রে এখন আর ‘আনুপাতিক প্রতিক্রিয়া’র নীতি অনুসরণ করা হবে না।
 
রোববার (৬ সেপ্টেম্বর) পার্লামেন্টের অধিবেশনে দেওয়া বক্তব্যে গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের এখন বুঝে যাওয়া উচিত যে ‘আনুপাতিক জবাব’ দেওয়ার সময় শেষ হয়ে গেছে। ইরানি বাহিনী সম্প্রতি মার্কিন স্বার্থ ও ঘাঁটিগুলো লক্ষ্য করে যে অভিযান চালিয়েছে, তা কেবল শুরু বলেও মন্তব্য করেন তিনি।
 
গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র যদি এখনো এই বার্তা বুঝতে না পারে, তাহলে খুব দেরি হওয়ার আগেই তাদের উপলব্ধি করতে হবে যে ‘খেলার নিয়ম পাল্টে গেছে’। ইরানের স্বার্থ ও নিরাপত্তার বিরুদ্ধে ভবিষ্যতে যেকোনো আগ্রাসনের জবাব আরও দ্রুত, কঠোর ও বেদনাদায়ক হবে বলে সতর্ক করেন তিনি।
 
ইরানের এই হুঁশিয়ারি আসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ার পর। সাম্প্রতিক সংঘাতে ইরানি বাহিনী মার্কিন নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে। তবে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ওই দুটি যুদ্ধজাহাজ হামলা এড়িয়ে গেছে এবং কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।
 
এরপর যুক্তরাষ্ট্র ইরানের তিনটি তেলবাহী জাহাজে হামলা চালায়। পালটাপালটি হামলার পর হরমুজ প্রণালিকে ঘিরে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। একই সময়ে ইরান শিগগিরই প্রণালির বাইরে একটি নিয়ন্ত্রিত অঞ্চল ঘোষণা করারও হুঁশিয়ারি দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।