ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির

আঞ্চলিক জলসীমায় মার্কিন নৌবহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, যার জবাবে তিনটি তেল ট্যাংকার ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৭-০৯-২০২৬ ০৩:৩৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৯-২০২৬ ০৩:৩৬:৪৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৪১ বার পঠিত
মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলার দাবি আইআরজিসির ছবি: সংগৃহীত
মার্কিন একটি বিমানবাহী রণতরী ও একটি ডেস্ট্রয়ারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানি বাহিনীর দাবি, হামলায় মার্কিন যুদ্ধজাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হয়ে যুদ্ধ এলাকা থেকে সরে যেতে বাধ্য হয়েছে।
 
রোববার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের মহাকাশ বাহিনী কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে একটি মার্কিন বিমানবাহী রণতরী ও নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারে হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা আইআরজিসির বিবৃতির বরাতে এ তথ্য প্রকাশ করেছে।
 
আইআরজিসির দাবি, মার্কিন যুদ্ধজাহাজ দুটি ইরানি নৌযানকে হয়রানি করছিল এবং সামুদ্রিক অবরোধে অংশ নিয়েছিল। হামলার পর জাহাজ দুটি ক্ষতিগ্রস্ত হয়ে যুদ্ধ এলাকা থেকে সরে যায় বলেও দাবি করেছে ইরানি বাহিনী।
 
তবে মার্কিন সামরিক বাহিনী ইরানের এই দাবির সঙ্গে ভিন্নমত জানিয়েছে। মার্কিন কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বিমানবাহী রণতরী ও ডেস্ট্রয়ারটি একাধিক ক্ষেপণাস্ত্র হামলা এড়িয়ে গেছে এবং কোনো মার্কিন সেনা হতাহত হয়নি।
 
মার্কিন বাহিনী জানিয়েছে, ইরানি বাহিনীর হামলার পর তারা তিনটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে। এ পালটাপালটি হামলার মধ্য দিয়ে হরমুজ প্রণালিকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের সামরিক উত্তেজনা আরও বেড়েছে। তথ্যসূত্র: তাস, ইরনা, রয়টার্স

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।