ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

"ব্রিকস সম্মেলনে এই মুহূর্তে নতুন কোনো তথ্য নেই"- জয়সোয়াল

ভারতের নয়াদিল্লিতে আগামী ১২-১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে এই মুহূর্তে নির্দিষ্ট কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ১১:০৭:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ১১:০৭:২২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১০৯ বার পঠিত
"ব্রিকস সম্মেলনে  এই মুহূর্তে নতুন কোনো তথ্য নেই"- জয়সোয়াল ছবি: সংগৃহীত
নয়া দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকস সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ দেয়ার বিষয়ে আপনাদের (সাংবাদিকদের) জানানোর মতো নতুন কোনো তথ্য আমার কাছে নেই।’ নয়া দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
 
ভারত ২০২৬ সালের ১২-১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজন করতে চলেছে, যা প্রধান উদীয়মান বাজার অর্থনীতি এবং উন্নয়নশীল দেশগুলোর দ্রুত বিকশিত আন্তঃসরকারি ফোরামের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত।
 
ব্রিকসের আউটরিচ অধিবেশনে যোগদানের জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী আমন্ত্রণ জানিয়েছেন। সেই হিসাবে ব্রিকস শীর্ষ সম্মেলনের আর মাত্র চার দিন বাকি থাকলেও, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নয়াদিল্লিতে ব্রিকস আউটরিচ অধিবেশনে যোগ দেবেন কি না, নির্দিষ্টভাবে এই বিষয়ে জানতে চাওয়া হলে জয়সোয়াল বলেন, এ বিষয়ে তার কাছে কোনো নতুন তথ্য নেই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমার কাছে কোনো নতুন তথ্য নেই।’
 
জয়সোয়াল বলেন, বিভিন্ন দেশ ও রাষ্ট্র প্রধানদের অংশগ্রহণের বিষয়ে মন্ত্রণালয় হালনাগাদ তথ্য জানাবে।
 
তিনি বলেন, ‘অংশগ্রহণের বিষয়ে আমরা আপনাদের অবহিত করব। তবে এই মুহূর্তে আমি বলব, অনুগ্রহ করে আমাদের পক্ষ থেকে পরবর্তী ঘোষণার জন্য অপেক্ষা করুন।’
 
ঢাকায় বাংলাদেশ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর মধ্যে বৈঠকে তারেক রহমানের অংশগ্রহণ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে জয়সোয়াল বলেন, বৈঠকটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ ছিল।
 
জয়সোয়াল বলেন, ‘আমাদের হাই কমিশনার বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন, যেখানে তারা ভারত-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন দিক, আমাদের পারস্পরিক সম্পর্ক, জনগণের মধ্যে সম্পর্ক এবং আগামী দিনে এই বিশেষ সম্পর্ককে কীভাবে এগিয়ে নিয়ে যেতে চাই, তা নিয়ে আলোচনা করেছেন।’
 
তিনি আরও বলেন, ‘আজকের এই বিশেষ বৈঠকটি মূলত সৌজন্যবোধের ওপর কেন্দ্র করে অনুষ্ঠিত হয়েছে এবং এতে দ্বিপাক্ষিক সম্পর্কের কিছু নির্দিষ্ট দিক নিয়েও আলোচনা হয়েছে।’
 
দুই বছর স্থগিত থাকার পর ভারত ও বাংলাদেশ অক্টোবর থেকে আন্তঃসীমান্ত যাত্রীবাহী ট্রেন পরিষেবা পুনরায় চালু করার পরিকল্পনা করছে বলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে জানতে চাইলে জয়সোয়াল বলেন, ‘এ বিষয়ে আমার কাছে নতুন কোনো তথ্য নেই।’
 
এদিন ভারত চীন সম্পর্কের বিষয়ে রণধীর বলেছেন, ‘ভারত-চীন সম্পর্ক ধীরে ধীরে ইতিবাচক দিকে এগোচ্ছে।’ গত ৬ ও ৭ সেপ্টেম্বর চীন ও ভারতের অরুণাচল প্রদেশের ওয়াচা-দামাই সীমান্ত মিলনস্থলে পূর্বাঞ্চলে ভারত ও চীনের সর্বপ্রথম কোর কমান্ডার-স্তরের বৈঠকের পর জয়সোয়াল এই মন্তব্য করেছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।