ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

হেবা আইন নিয়ে বিতর্কের জবাব দিলেন আইনমন্ত্রী

বৃদ্ধ বাবা মাকে সুরক্ষায় সংশোধনী, হেবা বা বৈধ সম্পত্তি হস্তান্তরে বাধা নেই বলে জানালেন মন্ত্রী।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০৮:২৪:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০৮:২৮:০৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১৭৫ বার পঠিত
হেবা আইন নিয়ে বিতর্কের জবাব দিলেন আইনমন্ত্রী মন্ত্রী মোঃ আসাদুজ্জামান
সম্পত্তি হস্তান্তর আইনের সাম্প্রতিক সংশোধনী হেবা আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে যে অভিযোগ উঠেছে, তা নাকচ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, হেবা আইনে স্পর্শ করার ক্ষমতা ইহজাগতিক কারও নেই এবং সংশোধিত আইনের কারণে হেবা বা অন্য কোনো বৈধ উপায়ে সম্পত্তি হস্তান্তরে বাধা তৈরি হবে না।
 
শনিবার বিকেলে যশোর শহরের পিটিআই হলরুমে চাকরি মেলা উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
আইনমন্ত্রী বলেন, বৃদ্ধ বাবা ও মাকে সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যেই ১৮৮২ সালের সম্পত্তি হস্তান্তর আইনে সাম্প্রতিক সংশোধনী আনা হয়েছে। এই সংশোধনী হেবা আইনসহ প্রচলিত অন্য কোনো আইনের অধীনে দান, উইল বা অন্য কোনো উপায়ে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না বলেও তিনি উল্লেখ করেন।
 
তিনি অভিযোগ করেন, সংশোধনীর সংশ্লিষ্ট অংশ পুরোপুরি না পড়েই কেউ কেউ এ নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা করছেন। তাঁর ভাষ্য, সংশোধনীর উদ্দেশ্য ও বিধান সঠিকভাবে বুঝলে হেবা আইন লঙ্ঘনের অভিযোগের ভিত্তি থাকে না।
 
সেমিনারে সভাপতিত্ব করেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং জাগরণী চক্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মেরিনা আক্তারসহ অংশগ্রহণকারী বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৯

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।