ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

বিএসএফের গুলিতে ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশি যুবক নিহত

উপজেলার চান্দেরহাট সীমান্তে গুলিতে আরও এক বাংলাদেশি আহত হয়েছেন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০১:৪১:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ১০:২১:২৬ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪৪ বার পঠিত
বিএসএফের গুলিতে ঠাকুরগাঁও সীমান্তে দুই বাংলাদেশি যুবক নিহত ছবি সংগৃহিত
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে আসাদুজ্জামান ও মোস্তাকিম নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় শ্রী উদা নামে আরও একজন বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। শনিবার ১২ সেপ্টেম্বর ভোর ৪টার দিকে চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৩৩ এমপির কাছাকাছি ভারতীয় অংশে এ ঘটনা ঘটে। নিহত আসাদুজ্জামান ৩৩ পীরগঞ্জ উপজেলার দক্ষিণ ইন্দ্রইল গ্রামের ওয়াজ উদ্দীনের ছেলে। মোস্তাকিম ৩২ একই উপজেলার উত্তর ইন্দ্রইল গ্রামের আহেদ আলীর ছেলে। আহত শ্রী উদা উত্তর ইন্দ্রইল গ্রামের মুনষা নারায়ণের ছেলে।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, ভোরে দিনাজপুর ব্যাটালিয়নের ৪২ বিজিবির পীরগঞ্জ চান্দেরহাট বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ৬৩ চকশিবানন্দ বিএসএফ ক্যাম্পের একটি টহলদল গুলি চালায়। এতে তিনজন গুরুতর আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাদের উদ্ধার করে ভারতের কালিয়াগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় আসাদুজ্জামান ও মোস্তাকিমের মৃত্যু হয়।

৪২ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিহত আসাদুজ্জামান চিহ্নিত মাদক চোরাকারবারি ছিলেন এবং মানব পাচারের সঙ্গেও জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। বৈরচুনা ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহাজাহান আলী জানান, নিহত দুজনই স্থানীয় বাসিন্দা। ভারতীয় সংবাদমাধ্যমের মাধ্যমে তাঁদের মৃত্যুর খবর জানা গেছে এবং বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিজিবিকে জানানোর প্রক্রিয়া চলছে। ৪২ বিজিবির সিইও আবদুল্লাহ আল মঈন বলেন, বিভিন্ন সূত্রে ঘটনাটি সম্পর্কে তারা জানতে পেরেছেন। তবে বিএসএফ এখনো আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি। বিস্তারিত তথ্য জানতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।