ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ইন্দোনেশিয়ায় নিখোঁজ ফেরি ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ এর খোঁজ মিলেছে

জাভা সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ২৪৩ জন আরোহীসহ নিখোঁজ ফেরির সন্ধানে ব্যাপক অভিযান চালাচ্ছে ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৯:৪৬:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৯:৪৬:১২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৯০ বার পঠিত
ইন্দোনেশিয়ায় নিখোঁজ ফেরি ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ এর খোঁজ মিলেছে ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪৩ জন আরোহী নিয়ে নিখোঁজ হওয়া যাত্রীবাহী ফেরির হদিস মিলেছে। সাগরে পরিচালিত ব্যাপক উদ্ধার অভিযানে এ পর্যন্ত ১০২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। নিখোঁজ বাকি আরোহীদের সন্ধানে দুর্ঘটনাস্থলে জোর তৎপরতা চালাচ্ছে দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা।

সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা যায়, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের যাত্রীবাহী ফেরিটি পূর্ব জাভার সুরাবায়া থেকে দক্ষিণ কালিমন্তানের বাঞ্জারমাসিন শহরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোররাত আনুমানিক ২টার দিকে বাঞ্জারমাসিন থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে জাভা সাগরে অবস্থানকালে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ফেরিটি নিখোঁজ হয় এবং নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জাতীয় অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা সম্ভাব্য স্থান চিহ্নিত করে উদ্ধার অভিযানে নেমে পড়ে। নিখোঁজদের জীবিত উদ্ধারে বর্তমানে সাগরে একাধিক উদ্ধারকারী জাহাজ ও হেলিকপ্টার দিয়ে তল্লাশি চালানো হচ্ছে।

প্রায় ১৭ হাজার দ্বীপের দেশ ইন্দোনেশিয়ায় দূরদূরান্তে যাতায়াতে সাধারণ মানুষের জন্য ফেরি ও নৌপথই অন্যতম প্রধান ভরসা। তবে দুর্বল নিরাপত্তাব্যবস্থা এবং অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে দেশটিতে প্রায়ই বড় ধরনের নৌ-দুর্ঘটনা ঘটে থাকে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।