ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

সৌদি পাইপলাইনে হামলা: ইরানের সম্পৃক্ততার দাবি মিথ্যা- বাঘাই

হামলার সঙ্গে ইরানের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করে তেহরানের অবস্থান স্পষ্ট করল পররাষ্ট্র মন্ত্রণালয়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৯:৩৮:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৯:৩৯:৩৭ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৯১ বার পঠিত
সৌদি পাইপলাইনে হামলা: ইরানের সম্পৃক্ততার দাবি মিথ্যা- বাঘাই ছবি: সংগৃহীত
ইরান থেকে ইরাকি ভূখণ্ড ব্যবহার করে সৌদি আরবের একটি তেল পাইপলাইনে হামলা চালানোর ঘটনায় তেহরানের সংশ্লিষ্টতার বিষয়ে যুক্তরাষ্ট্রের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি এ অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে অভিহিত করেন।
 
সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
 
বাঘাই বলেন, আমেরিকানরা নিয়মিত কোনো খরচ ছাড়াই খবর বানাচ্ছে এবং মিথ্যা দাবি করছে। এতে কোনো সন্দেহ নেই।
 
তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এ ধরনের মিথ্যা প্রচারের উদ্দেশ্য আঞ্চলিক দেশগুলোর মধ্যে বিভেদ আরও বাড়ানো। এ কারণে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোকে নিজেদের সমস্যার সমাধান নিজেদের মধ্যেই করার আহ্বান জানান।
 
তিনি সতর্ক করে বলেন, তা না হলে যারা এ অঞ্চলের কল্যাণ ও স্বার্থ চায় না, তারা পরিস্থিতিকে আরও জটিল করতে এ ধরনের মিথ্যা দাবি অব্যাহত রাখবে।
 
ইয়েমেনের অভ্যন্তরীণ বিষয়ে ইরানের হস্তক্ষেপ রয়েছে—এমন দাবিও প্রত্যাখ্যান করেছেন বাঘাই।
 
তিনি বলেন, আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি ইরানের দায়বদ্ধতা রয়েছে এবং কিছু পক্ষ মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ ও বিরোধ বাড়াতে বর্তমান পরিস্থিতিকে কাজে লাগাচ্ছে—এ বিষয়ে তেহরান অবগত।
 
বাঘাই বলেন, এটা স্পষ্ট যে ইয়েমেনিরাই নিজেদের সিদ্ধান্ত নেয়। ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহ একটি স্বাধীন ইয়েমেনি পক্ষ, যারা নিজেদের স্বার্থ ও অগ্রাধিকারের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়।
 
তিনি বলেন, ইয়েমেনিরা স্বাধীনচেতা জনগোষ্ঠী হিসেবে নিজেদের অবস্থান প্রমাণ করেছে এবং মুসলিম বিশ্ব ও মানবতার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো তাদের কাছে গুরুত্বপূর্ণ।
 
একই সঙ্গে সব দেশের জন্য নৌ চলাচলের নিরাপত্তা ও সামুদ্রিক বাণিজ্যের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
 
বাঘাই বলেন, আপনি কোনো দেশ বা দেশগুলোর ওপর হামলা চালাবেন, তাদের ওপর নৌ অবরোধ আরোপ করবেন, এরপর একতরফাভাবে আশা করবেন যে তারাই সামুদ্রিক নৌ চলাচলের নিরাপত্তার রক্ষক হিসেবে কাজ করবে—এটি হতে পারে না।
 
আঞ্চলিক সমস্যার সমাধান চাইলে সংশ্লিষ্ট সব দেশকে বাস্তব পরিস্থিতি মেনে নেয়া এবং অন্যদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।