ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান

বেলারুশ থেকে আসা একটি ড্রোন লিথুয়ানিয়ার মধ্যাঞ্চলে ভূপাতিত করা হয়েছে; একে আঞ্চলিক নিরাপত্তায় জোটের দৃঢ়তার প্রতীক হিসেবে দেখছেন দেশটির নেতারা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৩:০৭:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ১০:১৬:০৭ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০২ বার পঠিত
লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া ড্রোন ভূপাতিত করল ন্যাটোর যুদ্ধবিমান ছবি: সংগৃহীত
লিথুয়ানিয়ার আকাশসীমায় ঢুকে পড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ন্যাটোর যুদ্ধবিমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দেশটির প্রেসিডেন্ট গিতানাস নওসেদা এ তথ্য জানিয়েছেন।

ন্যাটোর সদস্য লিথুয়ানিয়ার রাশিয়ার সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে দেশটি নিয়মিতভাবে তাদের আকাশসীমায় ড্রোন প্রবেশের ঘটনা জানিয়ে আসছে।

লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট নওসেদা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, ‘লিথুয়ানিয়ার আকাশসীমায় প্রবেশ করা একটি ড্রোন ন্যাটোর যুদ্ধবিমান ধ্বংস করেছে।’

তিনি আরও বলেন, ‘রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন আরও বাড়িয়ে দেয়ায় আমাদের অঞ্চলের জন্য এ ধরনের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

লিথুয়ানিয়ার জাতীয় রেডিও এলআরটি, জাতীয় সংকট ব্যবস্থাপনা কেন্দ্র (এনকেভিসি)-এর প্রাথমিক তথ্যের বরাত দিয়ে জানিয়েছে যে, ড্রোনটি প্রতিবেশী বেলারুশ থেকে লিথুয়ানিয়ায় প্রবেশ করেছিল এবং পশ্চিম দিকে যাচ্ছিল।
পরে ড্রোনটি দেশটির মধ্যাঞ্চলে কাউনাস হ্রদের কাছাকাছি একটি গ্রামীণ এলাকায় ভূপাতিত হয় বলে এলআরটি জানিয়েছে।

লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী কেস্টুটিস বুদরিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মিত্র দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, তাদের উপস্থিতি লিথুয়ানিয়ার আকাশসীমা সুরক্ষায় সহায়তা করছে এবং দেশের নিরাপত্তা জোরদার করছে।

তিনি বলেন, ‘মিত্রদের ঐক্য ও দৃঢ়তার এটি একটি চমৎকার উদাহরণ। এর মাধ্যমে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে যে, ন্যাটো সতর্ক, প্রতিশ্রুতিবদ্ধ এবং প্রয়োজনে পদক্ষেপ নিতে প্রস্তুত।’

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।