ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

তাপমাত্রা বাড়ার পূর্বাভাস, উঠতে পারে ৩৭ ডিগ্রি

আগামী পাঁচ দিনে বৃষ্টি কমতে পারে, জলীয় বাষ্পের কারণে বাড়বে ভ্যাপসা গরমের অনুভূতি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৭:২৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ১০:২১:৪৫ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৬ বার পঠিত
তাপমাত্রা বাড়ার পূর্বাভাস, উঠতে পারে ৩৭ ডিগ্রি ছবি সংগৃহিত
দেশে আগামী কয়েক দিন বৃষ্টিপাত কমে তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে তাপমাত্রার তুলনায় গরম বেশি অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশে বৃষ্টিপাতের পরিমাণ কম থাকতে পারে। এ সময় কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টির প্রবণতা কম থাকায় তাপমাত্রা বাড়ার পাশাপাশি ভ্যাপসা গরমের অনুভূতিও বাড়তে পারে। ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক এ পূর্বাভাসের বিষয়টি নিশ্চিত করেছেন।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ২০ সেপ্টেম্বরের দিকে সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর আগে বৃষ্টিপাত তুলনামূলক কম থাকার সম্ভাবনা রয়েছে। লঘুচাপ সৃষ্টি হওয়ার পর দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির প্রবণতা আবার বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে গরমের বিস্তার বর্ষাকাল পর্যন্তও দেখা যাচ্ছে। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় তাপমাত্রা খুব বেশি না হলেও মানুষের কাছে গরমের অনুভূতি বেশি হতে পারে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।