ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

দেশে কার্ড ব্যবহারকারী ৫ কোটি ২৪ লাখ, লেনদেনও বেড়েছে ১০৮%

পাঁচ বছরে ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ডের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৭:৪৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৯-২০২৬ ১০:২৩:৫৩ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১৪১ বার পঠিত
দেশে কার্ড ব্যবহারকারী ৫ কোটি ২৪ লাখ, লেনদেনও বেড়েছে ১০৮% ছবি সংগৃহিত
দেশে কার্ডভিত্তিক লেনদেনের পরিধি দ্রুত বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সালের আগস্ট থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত পাঁচ বছরে দেশে ডেবিট, ক্রেডিট ও প্রি-পেইড কার্ডের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। একই সময়ে এসব কার্ডের মাধ্যমে মাসিক লেনদেনের পরিমাণও বেড়েছে ১০৮ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে দেখা যায়, ২০২১ সালের আগস্টে দেশে বিভিন্ন ধরনের কার্ড ছিল ২ কোটি ৬৫ লাখ ৯৩ হাজার। পাঁচ বছর পর ২০২৬ সালের জুলাইয়ে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ কোটি ২৪ লাখ ১৪ হাজারে। কার্ডের সংখ্যা বাড়ার পাশাপাশি লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

২০২১ সালের আগস্টে কার্ডের মাধ্যমে মাসিক লেনদেন ছিল ২২ হাজার ৭৮৮ কোটি টাকা। ২০২৬ সালের জুলাইয়ে তা বেড়ে হয়েছে ৪৭ হাজার ৪৮০ কোটি টাকা। কার্ডের ধরনভেদে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে প্রি-পেইড কার্ডে। ২০২২ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত প্রি-পেইড কার্ডের সংখ্যা বেড়েছে ১৬৮ শতাংশ। একই সময়ে ডেবিট কার্ডের সংখ্যা ৩৬ শতাংশ এবং ক্রেডিট কার্ডের সংখ্যা ২৮ শতাংশ বেড়েছে। বাংলাদেশি কার্ডধারীদের বিদেশে ব্যবহারও উল্লেখযোগ্য। জুলাই মাসে বিদেশে বাংলাদেশি কার্ড দিয়ে মোট ৯৮৪ কোটি ৭০ লাখ টাকার লেনদেন হয়েছে।

এর মধ্যে ক্রেডিট কার্ডে ৫২৫ কোটি ৯০ লাখ, ডেবিট কার্ডে ৪০১ কোটি ১০ লাখ এবং প্রি-পেইড কার্ডে ৫৭ কোটি ৮০ লাখ টাকা লেনদেন হয়েছে। বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যুক্তরাষ্ট্রে, যার পরিমাণ ৯৩ কোটি ১০ লাখ টাকা। এরপর রয়েছে থাইল্যান্ড, যুক্তরাজ্য ও সিঙ্গাপুর। অন্যদিকে, জুলাইয়ে বিদেশি নাগরিকরা বাংলাদেশে বিদেশে ইস্যু করা কার্ড ব্যবহার করে ২৩৪ কোটি ৩০ লাখ টাকার লেনদেন করেছেন। বাংলাদেশ ব্যাংকের বিশ্লেষণে বলা হয়েছে, কার্ড ব্যবহারের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশে ডিজিটাল লেনদেনের বিস্তার এবং আর্থিক অন্তর্ভুক্তির সম্প্রসারণের একটি গুরুত্বপূর্ণ সূচক।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।