ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

‘চিরকাল’ পারমাণবিক অস্ত্র রাখবে উত্তর কোরিয়া, নতুন বার্তা পিয়ংইয়ংয়ের

পরমাণু নিরস্ত্রীকরণের আহ্বান প্রত্যাখ্যান করে নিজেদের পারমাণবিক রাষ্ট্রের মর্যাদা ‘অপরিবর্তনীয়’ বলল উত্তর কোরিয়া

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ১২:৫০:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ১২:৫০:১৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮৪ বার পঠিত
‘চিরকাল’ পারমাণবিক অস্ত্র রাখবে উত্তর কোরিয়া, নতুন বার্তা পিয়ংইয়ংয়ের ছবি: সংগৃহীত
উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার স্থায়ীভাবে ধরে রাখবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার আহ্বান জানানোর এক দিন পর বৃহস্পতিবার এ অবস্থান জানাল পিয়ংইয়ং।
 
উত্তর কোরিয়া ইতোমধ্যে নিজেদের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রের মর্যাদা আইনে অন্তর্ভুক্ত করেছে। দেশটির নেতৃত্বও একাধিকবার জানিয়েছে, তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার স্থায়ী ও অপরিবর্তনীয়।
 
জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা আর না বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রমুক্ত কোরীয় উপদ্বীপ গড়ে তোলার প্রত্যাশার কথা বলেন তিনি।
 
এর প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো সন হুই বলেন, সব সময়ের জন্য পারমাণবিক অস্ত্র ধরে রাখার বিষয়ে পিয়ংইয়ংয়ের রাষ্ট্রীয় অবস্থান অত্যন্ত দৃঢ়। পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার মর্যাদা কোনো পরিস্থিতিতেই পরিবর্তন হবে না বলেও জানান তিনি।
 
চো সন হুই আরও বলেন, সংঘাত ও সংলাপ পাশাপাশি চলতে পারে—এমন ধারণা অন্যদের ক্ষেত্রে কার্যকর হলেও উত্তর কোরিয়ার ক্ষেত্রে তা গ্রহণযোগ্য নয়। শত্রুভাবাপন্ন শক্তিগুলো যে অবস্থানই নিক না কেন, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান দীর্ঘস্থায়ী থাকবে বলেও মন্তব্য করেন তিনি।
 
যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া সংলাপের উদ্যোগ
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং দীর্ঘদিন ধরে উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ পুনরায় শুরুর উদ্যোগ নিয়ে আসছেন। জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পিয়ংইয়ং ও ওয়াশিংটনের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আলোচনা আবার শুরু করার ভিত্তি তৈরি করবে সিউল।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।