এআইনির্ভর সাইবার হামলা ঠেকাতে ১০ বিলিয়ন ইয়েনের জরুরি প্যাকেজ জাপানের
সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাইবার নিরাপত্তা জোরদার এবং হ্যাকারদের মোকাবিলায় বিশেষজ্ঞ দল গঠনের উদ্যোগ।
- আপলোড সময় : ০৮-১১-২০২৬ ০৮:৫৩:০৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-১১-২০২৬ ০৮:৫৩:০৪ পূর্বাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৪৮ বার পঠিত
ছবি সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরিচালিত সাইবার হামলার ঝুঁকি মোকাবিলায় জরুরি নিরাপত্তা প্যাকেজ ঘোষণা করেছে জাপান সরকার। দেশটির বিভিন্ন সরকারি সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানে ধারাবাহিক সাইবার হামলা এবং তথ্য ফাঁসের ঘটনার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) ঘোষিত এ প্যাকেজের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১০ বিলিয়ন ইয়েন, যা প্রায় ৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, এআইনির্ভর সাইবার হামলার যুগে দ্রুত প্রতিক্রিয়া জানানো এবং নিরাপত্তা সক্ষমতা বাড়ানো অত্যন্ত জরুরি।
নতুন পরিকল্পনার আওতায় সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশেষ দল গঠন করবে দেশটির অর্থনীতি, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়। দলটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে হ্যাকারদের মোকাবিলা এবং বিভিন্ন নেটওয়ার্ক ব্যবস্থার দুর্বলতা শনাক্তে কাজ করবে।
এ ছাড়া সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোকে দ্রুত সহায়তা দিতে সরকারি ও বেসরকারি বিশেষজ্ঞদের নিয়ে সাইবার রেসকিউ টিম গঠন করা হবে। পাশাপাশি দুর্বল নিরাপত্তাব্যবস্থার প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষা জোরদারে সহযোগিতা দেওয়া হবে।
বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সাইবার অপরাধের ধরনও জটিল হচ্ছে। ফলে ডিজিটাল অবকাঠামো সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার এবং আন্তর্জাতিক সহযোগিতা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।