ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ

জাতিসংঘের অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রশংসা করে গণতান্ত্রিক যাত্রার কথা তুলে ধরলেন আহমেদ আযম খান

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০১:৪৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ১১:৫৭:৫১ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০২ বার পঠিত
পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ ছবি সংগৃহিত
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিহাস সৃষ্টি করেছেন। তাঁর দাবি, জাতিসংঘে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার বিষয়টি তুলে ধরেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে তাঁতী দল আয়োজিত এক সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণের জন্য তাঁকে ধন্যবাদও জানান তিনি।

সমাবেশে বিরোধী দলের উদ্দেশে আহমেদ আযম খান বলেন, জ্বালাও-পোড়াওয়ের আন্দোলনে না গিয়ে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করা উচিত। তাঁর অভিযোগ, বিরোধী দল সংসদের বাইরে থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ড জনগণ পছন্দ করছে না বলেও মন্তব্য করেন তিনি। ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না করে বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান মন্ত্রী। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচনে নির্বাচিত হয়েছে এবং হুমকি দিয়ে সরকারকে ফেলে দেওয়া সম্ভব নয়। সরকারের ভূমিকা প্রসঙ্গে আহমেদ আযম খান বলেন, সরকার দেশ শাসনের পরিবর্তে জনগণকে সেবা দেওয়ার দায়িত্ব পালন করছে। তাঁর বক্তব্য অনুযায়ী, সরকার সঠিকভাবে দেশ পরিচালনা করতে ব্যর্থ হলে জনগণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে তার জবাব দেবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।