ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

এআইয়ের ঝুঁকি মোকাবিলায় কঠোর নিয়ন্ত্রণের কথা ভাবছে যুক্তরাজ্য

অপব্যবহার ও সাইবার অপরাধে এআইয়ের ব্যবহার নিয়ে বাড়ছে উদ্বেগ

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৮-১০-২০২৬ ১০:৫৮:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-১০-২০২৬ ১১:০৩:৩৫ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৫ বার পঠিত
এআইয়ের ঝুঁকি মোকাবিলায় কঠোর নিয়ন্ত্রণের কথা ভাবছে যুক্তরাজ্য ছবি সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত অগ্রগতি এবং এর সম্ভাব্য অপব্যবহার নিয়ে উদ্বেগ বাড়ছে যুক্তরাজ্যে। প্রযুক্তিটির নিরাপত্তাঝুঁকি মোকাবিলা এবং অপরাধমূলক কর্মকাণ্ডে এর ব্যবহার ঠেকাতে আরও কার্যকর নিয়ন্ত্রণব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করছেন দেশটির সরকারের নীতিনির্ধারক ও নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিরা।


শনিবার (১৭ অক্টোবর) প্রকাশিত দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা দ্রুত বাড়তে থাকায় এর ঝুঁকি মোকাবিলায় যুক্তরাজ্যের প্রস্তুতি নিয়ে সরকারের ভেতরে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে প্রযুক্তিটির অপব্যবহার করে সাইবার হামলা চালানো এবং চরমপন্থী গোষ্ঠীগুলোর বিপজ্জনক কর্মকাণ্ডে সহায়তা পাওয়ার আশঙ্কা গুরুত্ব পাচ্ছে।


প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা আশঙ্কা করছেন, অপরাধীরা উন্নত এআই প্রযুক্তি ব্যবহার করে সাইবার নিরাপত্তাব্যবস্থাকে আরও জটিল হুমকির মুখে ফেলতে পারে। এমন পরিস্থিতিতে প্রযুক্তির উন্নয়ন ও ব্যবহারের পাশাপাশি ঝুঁকি নিরূপণ এবং প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।


প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন এআই ব্যবস্থায় নিরাপত্তামূলক বিধিনিষেধ যুক্ত করলেও সব ধরনের প্রযুক্তির ক্ষেত্রে একই মাত্রার নিয়ন্ত্রণ কার্যকর নয়। বিশেষ করে উন্মুক্ত উৎসের কিছু এআই ব্যবস্থা সহজে পরিবর্তন ও নিজেদের প্রয়োজনে ব্যবহার করা যায়। ফলে এসব প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধ করা আরও কঠিন হয়ে উঠতে পারে।


এআইয়ের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় কী ধরনের নিয়ন্ত্রণ প্রয়োজন, তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে মতপার্থক্যও রয়েছে। কেউ দীর্ঘমেয়াদি বড় ঝুঁকির দিকে গুরুত্ব দিচ্ছেন, আবার কেউ সাইবার অপরাধ, প্রতারণা ও ক্ষতিকর ব্যবহারের মতো তাৎক্ষণিক সমস্যাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, এআই নিরাপত্তা ও প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তাও গুরুত্ব পাচ্ছে। প্রযুক্তির উন্নয়ন যেন নতুন উদ্ভাবনের সুযোগ তৈরি করার পাশাপাশি জননিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে না দাঁড়ায়, সে বিষয়ে নীতিনির্ধারকদের মধ্যে আলোচনা চলছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।