ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

আইনশৃঙ্খলার দুর্বলতার কারণেই অস্ত্র হাতে ইশরাক: আখতার

মাদক ও অপরাধ দমনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি এনসিপি নেতার

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-১০-২০২৬ ০৩:৩৭:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-১০-২০২৬ ০৩:৩৭:৪৩ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
আইনশৃঙ্খলার দুর্বলতার কারণেই অস্ত্র হাতে ইশরাক: আখতার ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাষ্ট্রের ব্যর্থতার কারণেই ইশরাক হোসেনকে অস্ত্র হাতে মাঠে নামতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন। তাঁর দাবি, শুধু ইশরাকের পদত্যাগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না; এ জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।


সোমবার সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।


আখতার হোসেন বলেন, দেশে মাদক, চাঁদাবাজি, গুম, খুন ও ধর্ষণের মতো অপরাধের ঘটনা ঘটছে। তাঁর মতে, ইশরাককে ঘিরে সাম্প্রতিক ঘটনাও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন সামনে এনেছে।


মাদক নিয়ন্ত্রণে দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর ভূমিকা নিয়েও সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে সীমান্ত সুরক্ষা ও মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।


আখতার হোসেনের ভাষ্য, ইশরাক হোসেনের পদত্যাগের মধ্য দিয়ে সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কী ধরনের উদ্যোগ নিচ্ছে, তা স্পষ্ট হচ্ছে না। এ ছাড়া ইশরাকের পদত্যাগের পেছনে অস্ত্র প্রদর্শন নিয়ে বিতর্কের পাশাপাশি বিএনপির অভ্যন্তরীণ বিরোধের কোনো ভূমিকা রয়েছে কি না, সে প্রশ্নও তোলেন তিনি।


তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কার্যকর ভূমিকা রাখতে হবে। সীমান্ত সুরক্ষিত করার পাশাপাশি অবৈধ মাদক প্রবেশ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।


সরকারের উদ্দেশে আখতার হোসেন বলেন, কেবল লোকদেখানো পদক্ষেপ বা ইশরাকের পদত্যাগের মতো ঘটনার মাধ্যমে অপরাধ পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রমে যেসব ব্যর্থতা রয়েছে, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।