ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের রুটিন প্রকাশ

৩ নভেম্বর শুরু পরীক্ষা, শেষ হবে ১৪ জানুয়ারি ২০২৭; প্রতিদিন পরীক্ষা দুপুর ১টায়

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-১০-২০২৬ ০৯:২৭:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৬ ০৯:২৭:৪৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৩ বার পঠিত
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স প্রথম বর্ষের রুটিন প্রকাশ ছবি সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৪-২৫ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আগামী ৩ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৪ জানুয়ারি ২০২৭। সোমবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. শহিদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করা হয়।


প্রকাশিত রুটিন অনুযায়ী, প্রথম বর্ষের পরীক্ষা শুরু হবে ৩ নভেম্বর। শেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৪ জানুয়ারি ২০২৭, বিজ্ঞান অনুষদের গণিত নন-মেজর বিষয়ের মাধ্যমে। প্রতিদিন দুপুর ১টায় পরীক্ষা শুরু হবে। তবে পরীক্ষার সমাপ্তির সময় প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী নির্ধারিত হবে।


বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজের বিভিন্ন বিভাগের পরীক্ষার তারিখ ও বিষয় রুটিনে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বাংলা, ইংরেজি, আরবি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, ইসলামিক স্টাডিজ, রাষ্ট্রবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সমাজকর্ম ও অর্থনীতি বিভাগ। এ ছাড়া ব্যবসায় শিক্ষা অনুষদের মার্কেটিং, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা এবং বিজ্ঞান অনুষদের পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিদ্যা, গণিত, ভূগোল ও পরিবেশ এবং মনোবিজ্ঞান বিভাগের পরীক্ষাও অন্তর্ভুক্ত রয়েছে।


বিজ্ঞপ্তিতে পরীক্ষার কেন্দ্রগুলোর নামও জানানো হয়েছে। কেন্দ্রগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং কবি নজরুল সরকারি কলেজ।


পরীক্ষার্থীদের প্রকাশিত সময়সূচি অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পাশাপাশি নিজ নিজ প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা ও পরীক্ষার সময় সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।