ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

মুসলিম বিশ্বের শিক্ষাব্যবস্থা উন্নয়নে গুরুত্ব দিল ওআইসি

শিক্ষক প্রশিক্ষণ, পাঠ্যক্রম আধুনিকায়ন ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে বিশেষজ্ঞদের আলোচনা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১০-২০২৬ ১০:১৬:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৬ ১০:১৬:২৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮০ বার পঠিত
মুসলিম বিশ্বের শিক্ষাব্যবস্থা উন্নয়নে গুরুত্ব দিল ওআইসি ছবি সংগৃহীত

মুসলিম বিশ্বের শিক্ষাব্যবস্থার মান উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার নিয়ে আলোচনা করেছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ও সৌদি আরবভিত্তিক গালফ রিসার্চ সেন্টার। আরব ও ইসলামি দেশগুলোর শিক্ষাব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলা এবং শিক্ষার গুণগত মান বাড়ানোর উপায় নিয়ে এ আলোচনা অনুষ্ঠিত হয়।


সৌদি আরবের জেদ্দায় অবস্থিত ওআইসির সাধারণ সচিবালয় ও গালফ রিসার্চ সেন্টারের যৌথ উদ্যোগে মঙ্গলবার (২০ অক্টোবর) ভার্চুয়াল সাংস্কৃতিক সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাস বিষয়ে বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন।


‘Education: From Lectures and Migration to the Current Reality’ শীর্ষক সেমিনারে ইসলামি বিশ্বের শিক্ষার ঐতিহাসিক ঐতিহ্য থেকে শুরু করে বর্তমান শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। মসজিদভিত্তিক শিক্ষাকেন্দ্র, মক্কার পবিত্র মসজিদের পাঠচক্র এবং মৌরিতানিয়া, মাগরেব ও ইয়েমেনের ঐতিহ্যবাহী শিক্ষাপদ্ধতির অভিজ্ঞতাও আলোচনায় উঠে আসে।


সেমিনারে শিক্ষকদের পেশাগত দক্ষতা বাড়ানো, পাঠ্যক্রমের সীমাবদ্ধতা দূর করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষজ্ঞরা বলেন, শিক্ষার মান বাড়াতে শিক্ষক প্রস্তুতি ও প্রশিক্ষণে বিনিয়োগের পাশাপাশি শিক্ষাব্যবস্থার বাস্তব চাহিদা নিয়মিত মূল্যায়ন করা প্রয়োজন।


এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন প্রজন্মকে প্রস্তুত করার বিষয়েও আলোচনা হয়। প্রযুক্তিগত পরিবর্তন ও শ্রমবাজারের নতুন চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার মতো জ্ঞান ও দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন অংশগ্রহণকারীরা।


সেমিনারে ইসলামি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, যৌথ গবেষণা এবং শিক্ষার মান মূল্যায়নের কার্যকর ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তাও তুলে ধরা হয়। ঐতিহ্যবাহী শিক্ষার ইতিবাচক দিক সংরক্ষণের পাশাপাশি আধুনিক জ্ঞান ও প্রযুক্তির সমন্বয়ে আরও কার্যকর শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।