ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতি কোন রাজনীতির গুটি নয়

ধর্মীয় সম্প্রীতি নষ্টের চেষ্টা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২২-১০-২০২৬ ০৯:৩৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৬ ০৯:৩৩:২৩ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৮ বার পঠিত
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতি কোন রাজনীতির গুটি নয় ছবি: সংগৃহীত

বৃহস্পতিবার (২২অক্টোবর) চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরে ‘কচুয়া পূজা উদযাপন পরিষদ’ এর নেতাদের সঙ্গে শারদীয় দূর্গা পূজা-২০২৬ পরবর্তী শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


শিক্ষামন্ত্রী আরো বলেন, দেশে এবারই প্রথমবার প্রধানমন্ত্রী নিজে পূজার ছুটি বাড়িয়ে দিয়েছেন। আমরা সবাই এই দেশের নাগরিক। যদি কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়- তাদেরকে আইনানুগভাবে প্রতিরোধ করা হবে।


এদেশের সংবিধানে সব নাগরিকের সমান অধিকার আছে। ধর্ম পালনেও সবার সমান সুযোগ রয়েছে। তাই কোন ধর্মাবলম্বীদেরকেই ছোট করা যাবে না বলে মন্তব্য করেন ড. মিলন।


শিক্ষামন্ত্রী বলেন, আমি শিক্ষা এবং এলাকার (কচুয়া) উন্নয়নের জন্য দিনরাত পরিশ্রম করছি, তাই আপনাদের সবাইকে একত্রে কাজ করতে হবে। এখানে কোন অন্যায় সহ্য করা হবে না। মাদকসহ যেকোন অন্যায়ের বিরুদ্ধে সবাইকে একসঙ্গে সোচ্চার করতে হবে।


মতবিনিময়কালে কচুয়াতে শারদীয় দূর্গা পূজা-২০২৬ উদযাপনে সার্বিক সহযোগিতার জন্য শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান কচুয়া পূজা উদযাপন পরিষদ কমিটি।


এসময় বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নাজমুন নাহার বেবি, উপজেলা বিএনপির মুখ্য সমন্বয়ক শাহ জালাল প্রধান, উপজেলা বিএনপির সিনি. সহ-সভাপতি আজিজ মাস্টার, বিএনপি'র সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাস, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির,কচুয়া উওর বিএনপি'র সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজি, উপযেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি ফনী ভূষণ মজুমদার তাপু, সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা-সহ উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।