ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১১:৩৭:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১১:৩৭:৩৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৩৮ বার পঠিত
নিম্নচাপের প্রভাবে টানা বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, দক্ষিণ ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা সংগৃহীত ছবি

সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে টানা ভারি বর্ষণ চলছে। এর ফলে নদ-নদীর পানি দ্রুত বাড়ছে এবং আগামী তিন দিনের মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি নদীর পানি সতর্কসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এতে করে নিম্নাঞ্চলগুলোতে সাময়িক বন্যা পরিস্থিতির শঙ্কা তৈরি হয়েছে।
 

ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও চট্টগ্রাম জেলাগুলোতে নতুন করে বন্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বন্যা পূর্বাভাস কেন্দ্রের নির্বাহী কর্মকর্তা সরদার উদয় রায়হান। তিনি জানান, সক্রিয় মৌসুমি বায়ু এবং নিম্নচাপজনিত জলোচ্ছ্বাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
 

একই সঙ্গে আবহাওয়া অধিদপ্তর অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ১ নম্বর সতর্ক সংকেত জারি করেছে। শনিবার রাত ১টা পর্যন্ত জারি থাকা সতর্কতায় বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব ও পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সতর্কতা ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, খুলনা, বরিশালসহ ১১টি জেলার জন্য প্রযোজ্য।
 

রোববার সকাল পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে দেশের অন্যান্য বিভাগেও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সারা দেশে বজ্রসহ ভারি বৃষ্টির প্রবণতা চলতি সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।
 

নদীবন্দর ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনীয় পূর্বপ্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।