ঝালকাঠিতে ৫ পিস ইয়াবাসহ কুষ্টিয়ার এক যুবক গ্রেপ্তার
শহরের স্টেশন রোড এলাকার টিনপট্টি মোড়ে অভিযান চালিয়ে কুষ্টিয়ার বাসিন্দা জামিরুল ইসলামকে আটক করেছে সদর থানা পুলিশ
- আপলোড সময় : ০৯-১১-২০২৬ ১০:৪৬:৪৯ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-১১-২০২৬ ১০:৪৬:৪৯ অপরাহ্ন
- ২ মিনিট পড়ার সময়
- ২২ বার পঠিত
ছবি: প্রতিনিধি
ঝালকাঠিতে পাঁচ পিস ইয়াবাসহ মো. জামিরুল ইসলাম (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে শহরের স্টেশন রোড এলাকার টিনপট্টি মোড়ে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের স্টেশন রোডের ধানসিঁড়ি ফার্নিচারের সামনের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ জামিরুল ইসলামকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জামিরুল ইসলামের বাড়ি কুষ্টিয়া জেলার ১ নম্বর হাটশ হরিপুর ইউনিয়নের সালদা গ্রামে। তাঁর বাবার নাম জহুর আলী। তবে বর্তমানে তিনি ঝালকাঠি পৌরসভার পুরাতন কলাবাগান এলাকায় বসবাস করে আসছেন।
প্রশাসনের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলাজুড়ে প্রতিদিনই মাদকসেবী ও ব্যবসায়ীদের আটক করা হচ্ছে। এ ঘটনায় জামিরুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।