ড্রেন নির্মাণের কাজ শেষ না হওয়ায় চরম ভোগান্তিতে এলাকাবাসী
মিরপুরের কাজীপাড়া ও শেওড়াপাড়া এলাকায় রাস্তা খুঁড়ে ড্রেন নির্মাণকাজ দীর্ঘসূত্রতায় আটকে যাওয়ায় চরম যন্ত্রণায় সাধারণ মানুষ, পানি-গ্যাস সংযোগে চাঁদাবাজিরও অভিযোগ
- আপলোড সময় : ০৯-১১-২০২৬ ১১:১৬:১১ অপরাহ্ন
- আপডেট সময় : ০৯-১১-২০২৬ ১১:১৭:৪০ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৩৫ বার পঠিত
ছবি: প্রতিনিধি
দীর্ঘদিন ধরে পানি জমে থাকা ও জলাবদ্ধতার সমস্যায় ভুগছিলেন কাজীপাড়া-শেওড়াপাড়া এলাকার বাসিন্দারা। সেই সমস্যা সমাধানের লক্ষ্যে রাস্তা খনন করে ড্রেন নির্মাণের কাজ শুরু করা হলেও দীর্ঘদিনেও কাজ শেষ না হওয়ায় নতুন করে চরম ভোগান্তিতে পড়েছেন মিরপুরবাসি।
সরেজমিনে দেখা যায়, রাস্তার বিভিন্ন অংশ খনন করে রাখা হয়েছে। কোথাও ড্রেন নির্মাণের কাজ অসমাপ্ত, আবার কোথাও খনন করা মাটি ও নির্মাণসামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ফলে সাধারণ মানুষের চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক মানুষ ও কর্মজীবী মানুষের যাতায়াতে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, পানি নিষ্কাশনের সমস্যা সমাধানের জন্য ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও কাজের ধীরগতির কারণে এলাকাবাসীর দুর্ভোগ আরও বেড়েছে। সেই সাথে গ্যাস এবং পানির লাইন বিচ্ছিন্ন করার পর পুনরায় সংযোজনের সময় চাঁদা আদায় আদায়ের ঘটনাও ঘটেছে। দীর্ঘ সময় ধরে রাস্তা খোঁড়া অবস্থায় পড়ে থাকায় স্বাভাবিক চলাচলও কঠিন হয়ে পড়েছে।
এলাকাবাসীর দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন করে রাস্তা চলাচলের উপযোগী করে দিক। পাশাপাশি নির্মাণকাজে নিরাপত্তা নিশ্চিত করে জনদুর্ভোগ কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।
এখন এলাকাবাসীর একটাই প্রত্যাশা—দ্রুত কাজ শেষ হোক, স্বাভাবিক হোক জনজীবন।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।