ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ফিলিস্তিন ইস্যুতে ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান ওআইসির

বাগদাদে ৫২তম পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে গৃহীত হয়েছে ‘বাগদাদ ঘোষণা’

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৫-১০-২০২৬ ০৮:২৬:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-১০-২০২৬ ০৮:২৬:২২ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৮৬ বার পঠিত
ফিলিস্তিন ইস্যুতে ঐক্যবদ্ধ অবস্থানের আহ্বান ওআইসির ছবি সংগৃহীত

ইসলামি বিশ্বের দেশগুলোর মধ্যে ঐক্য ও সহযোগিতা জোরদার এবং ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। ইরাকের রাজধানী বাগদাদে সংস্থাটির ৫২তম পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে ফিলিস্তিন ইস্যুসহ রাজনৈতিক, মানবিক, অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।


১৭ ও ১৮ অক্টোবর অনুষ্ঠিত দুই দিনের এ বৈঠক শেষে ‘বাগদাদ ঘোষণা’ এবং বেশ কয়েকটি প্রস্তাব গৃহীত হয়। এসব প্রস্তাবে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।


বৈঠকে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষা এবং ইসলামবিদ্বেষ মোকাবিলার বিষয়ও গুরুত্ব পায়। পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি ও মানবিক সহায়তাসহ বিভিন্ন ক্ষেত্রে সদস্য দেশগুলোর সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।


ওআইসির মহাসচিব সদস্য দেশগুলোর মধ্যে সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি সেসব সিদ্ধান্ত বাস্তবায়নে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন। সংস্থাটির পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী পরিষদের অধিবেশন বেনিনে এবং পরবর্তী ইসলামি শীর্ষ সম্মেলন আজারবাইজানে আয়োজনের পরিকল্পনা রয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।