ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির বিরুদ্ধে নাহিদ ইসলামের অভিযোগ

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বিএনপির ভূমিকার সমালোচনা করে মুন্সীগঞ্জে বক্তব্য দেন এনসিপি আহ্বায়ক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৩:২৭:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৩:২৭:৫০ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮০ বার পঠিত
তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বিএনপির বিরুদ্ধে নাহিদ ইসলামের অভিযোগ ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের মতো বিএনপিও ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, বিএনপি ক্ষমতায় থাকাকালে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের পরিবেশ তৈরিতে সহযোগিতা করেনি। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়েও দলটি বিভিন্ন সময়ে বিতর্কিত ভূমিকা রেখেছে বলে দাবি করেন তিনি।


সোমবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে মুন্সীগঞ্জ শহরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সারাদেশে দলের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা এবং স্থানীয় ও জাতীয় নির্বাচন নিয়ে পরিকল্পনা নির্ধারণের লক্ষ্যে এনসিপির অঞ্চলভিত্তিক সমন্বয় সভা শুরুর আগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


নাহিদ ইসলাম বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আলোচনা ১৯৯০ সালের গণঅভ্যুত্থানের সময় থেকেই শুরু হয়। ওই আন্দোলনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো এ দাবির প্রতি সমর্থন জানিয়েছিল। তবে ১৯৯৬ সালে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না করে একতরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যায় বলে অভিযোগ করেন তিনি। পরে আন্দোলনের মুখে বিএনপি সরকারকে ক্ষমতা ছাড়তে হয়েছিল বলেও উল্লেখ করেন এনসিপির আহ্বায়ক।


২০০৬ সালের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, সে সময় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বিএনপি বিতর্ক তৈরি করেছিল। বিচার বিভাগকে রাজনীতিকরণের মাধ্যমে নিজেদের পছন্দের ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, আওয়ামী লীগ ক্ষমতা কুক্ষিগত করার ক্ষেত্রে সফল হলেও বিএনপি একই চেষ্টা করে সফল হতে পারেনি।


নাহিদ ইসলামের অভিযোগ, বিএনপি এবারও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে টালবাহানা করছে এবং নিজেদের পছন্দের লোককে দায়িত্বে বসানোর চেষ্টা চালাচ্ছে। এ ধরনের উদ্যোগ সফল হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।


সংবাদ সম্মেলনে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সারজিস আলমসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।