ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ইরান মাথা নোয়াবে না, যুক্তরাষ্ট্র করবে কি?

সমঝোতার আলোচনা চললেও অনড় দুই পক্ষ; নতুন করে হামলার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না ট্রাম্প।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৯:২১:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৯:২৩:২৫ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
ইরান মাথা নোয়াবে না, যুক্তরাষ্ট্র করবে কি? ছবি: সংগৃহীত

ইরানের শীর্ষ নেতারা মার্কিনী আগ্রাসনের বিরুদ্ধে অত্যন্ত কড়া বার্তা দিয়েছেন। তারা বলেছেন, কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব হবে ‘অকল্পনীয়’। তেহরান আরও স্পষ্ট করেছে যে, তারা সামরিক হুমকির মুখে কখনোই মাথা নত করবে না।


ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, মার্কিন সরকার যদি মনে করে যে মিডিয়ার চাপ বা সামরিক ভয় দেখিয়ে ইরানকে আত্মসমর্পণ করানো যাবে, তবে তারা ভুল করছে। 


গালিবাফ পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় বলেছেন, মার্কিনরা মনে করে, কয়েকটা সংবাদপত্রের মাধ্যমেই হোক বা সামরিক হুমকির মাধ্যমে, তারা আমাদের মহান জাতিকে হার মানাতে পারবে। কিন্তু তারা জানে না, আজকের ইরান পাহলভি যুগের মতো দুর্বল নয় বরং এটি আত্মবিশ্বাস, প্রতিরক্ষা ক্ষমতা এবং ইস্পাত-কঠিন সংকল্পের একটি অজেয় দুর্গ।


গালিবাফ আরও বলেন, যতক্ষণ পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের আচরণ পরিবর্তন না করবে, তাদের জবরদস্তিমূলক এবং লোভী মনোভাব বন্ধ না করবে এবং বাস্তবিকভাবে তাদের লঙ্ঘিত প্রতিশ্রুতি পূরণ না করবে, ততক্ষণ তাদের কোনো কথার বিশ্বাসযোগ্যতা থাকবে না।


উত্তেজনা বৃদ্ধির কারণগুলোর মধ্যে একটি হলো হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক। ইরান সবসময় হরমুজকে তাদের সার্বভৌম ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে। এই প্রণালীটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনের রুট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক মন্তব্যে বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলা চালাতে পারেন বা একটি সুন্দর, সুন্দর চুক্তি করতে পারেন। 


ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এই মন্তব্যের প্রেক্ষিতে বলেছেন, বর্তমান যুদ্ধের কারণে পরিস্থিতির ব্যাপক পরিবর্তন হয়েছে। তিনি যোগ করেছেন, হরমুজ প্রণালির ব্যবস্থাপনাও আর আগের মতো থাকবে না। তেহরান চায় আঞ্চলিক শক্তিগুলোর সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা, কোনো বাইরের হস্তক্ষেপ নয়।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।