ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

গোবিপ্রবিতে তিনটি নতুন প্রতিষ্ঠান চালুর সিদ্ধান্ত

প্রায় ১০ হাজার শিক্ষার্থীর উচ্চশিক্ষা, গবেষণা ও বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্য

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৯:৩৩:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৯:৩৩:৩৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭২ বার পঠিত
গোবিপ্রবিতে তিনটি নতুন প্রতিষ্ঠান চালুর সিদ্ধান্ত ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তর্জাতিক ভাষা সেন্টার ও আন্তর্জাতিক অফিস চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি একাডেমিক ও গবেষণা কার্যক্রমকে আরো গতিশীল করতে ইনস্টিটিউট অব বায়োলজিক্যাল সায়েন্স চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।


সোমবার বিকাল সাড়ে ৩টায় উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে তার অফিস কক্ষে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস কমিটির ৯ম সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।


সভায় গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে. এম. বাবর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. মোরাদ হোসেন, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, এএসভিএম অনুষদের ডিন ড. মাহবুব হাসান, গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. গোলাম মোর্শেদ মোল্যা, বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ড. কাজী আজিজুল মওলা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় প্রকৌশলী ড. মো. আব্দুল্লাহ্ আল আসাদ এবং পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া উপস্থিত ছিলেন।


সভায় সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে সর্বসম্মতিক্রমে দ্রুত এসব সিদ্ধান্ত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়। কেননা এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রায় ১০ হাজার উচ্চশিক্ষা ও বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।