ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

স্বাস্থ্য বাজেটের অপচয় রোধে কার্যকর ব্যয়ের নির্দেশনা প্রতিমন্ত্রীর

ভবন ও দামি যন্ত্রপাতির বদলে ওষুধ সরবরাহ, রোগ প্রতিরোধ এবং প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় বিনিয়োগের ওপর গুরুত্বারোপ।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২৮-১০-২০২৬ ০৩:৪৮:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-১০-২০২৬ ০৩:৪৮:১৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ১১০ বার পঠিত
স্বাস্থ্য বাজেটের অপচয় রোধে কার্যকর ব্যয়ের নির্দেশনা প্রতিমন্ত্রীর ছবি: সংগৃহীত

স্বাস্থ্য খাতে বরাদ্দ করা ৭০ হাজার কোটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে অপচয়, অপরিকল্পিত ব্যয় ও জনতুষ্টিমূলক প্রকল্পের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, শুধু বড় হাসপাতাল নির্মাণ কিংবা দামি যন্ত্রপাতি কেনার মাধ্যমে জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব নয়; বরং রোগ প্রতিরোধ ও সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়াকে অগ্রাধিকার দিতে হবে।


বুধবার (২৮ অক্টোবর) সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ ও অসংক্রামক রোগ প্রতিরোধে বাজেট বরাদ্দ, উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক ও চিকিৎসকেরা অংশ নেন।


প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে সরকারের রেকর্ড পরিমাণ বরাদ্দের প্রতিটি টাকা যেন জনগণের সেবায় ব্যয় হয়, তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দুর্নীতি ও অর্থের অপব্যবহার ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।


উচ্চ রক্তচাপসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি তুলে ধরে তিনি বলেন, কেবল হাসপাতালের অবকাঠামো ও ব্যয়বহুল যন্ত্রপাতিতে বিনিয়োগ করে এসব রোগের প্রকোপ কমানো যাবে না। প্রান্তিক জনগোষ্ঠীর কাছে নিয়মিত ওষুধ পৌঁছে দেওয়া, স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধমূলক সেবায় বিনিয়োগ বাড়ানো প্রয়োজন।


বিগত সময়ে বিকল্প পরিকল্পনা ছাড়াই সেক্টর ওয়াইড প্রোগ্রাম ও অপারেশনাল প্ল্যান বন্ধ করে দেওয়ার কারণে টিকাদান কার্যক্রম থেকে শুরু করে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে বিঘ্ন সৃষ্টি হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।


স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মতে, প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করা জরুরি। আগামী ১০ বছরের জন্য টেকসই ও প্রান্তিক জনগোষ্ঠীবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে সুস্পষ্ট নীতিমালা ও প্রস্তাবনা তৈরির আহ্বান জানান তিনি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।