ঢাকা , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
১৫ বছরের ৭২২ এনজিওর নিবন্ধন বাতিল: স্বরাষ্ট্রমন্ত্রী রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড

গণমাধ্যমে সংবাদ প্রকাশে কোনো নিষেধাজ্ঞা নেই: বিমান বাংলাদেশ

সাংবাদিকদের সম্পাদকীয় স্বাধীনতার প্রতি শ্রদ্ধার কথা জানিয়ে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-১০-২০২৬ ১১:৪৫:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৬ ১১:৪৫:২৯ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
গণমাধ্যমে সংবাদ প্রকাশে কোনো নিষেধাজ্ঞা নেই: বিমান বাংলাদেশ ছবি সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কার্যক্রম ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।


মঙ্গলবার (২৭ অক্টোবর) বিমানের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গণমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীল সাংবাদিকতা এবং জনস্বার্থে তথ্যপ্রবাহের গুরুত্বকে সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে বিবেচনা করে। জাতীয় পতাকাবাহী এই সংস্থার ৫৪ বছরের যাত্রায় যাত্রীসেবা, স্বচ্ছতা, জবাবদিহি ও জনআস্থা বজায় রাখার বিষয়ে প্রতিষ্ঠানটি সচেষ্ট।


এতে আরও বলা হয়, বিমানের কার্যক্রম, সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট বিষয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকেরা তাঁদের পেশাগত বিবেচনা ও সম্পাদকীয় নীতিমালা অনুসরণে স্বাধীন। এ বিষয়ে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্যের প্রয়োজন হলে বিমানের জনসংযোগ বিভাগ প্রয়োজনীয় তথ্য ও বক্তব্য দিয়ে যথাসাধ্য সহযোগিতা করবে।


বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আশা প্রকাশ করেছে, পারস্পরিক শ্রদ্ধা, পেশাগত সহযোগিতা ও তথ্যের যথার্থতার ভিত্তিতে গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।


যাত্রীসেবার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের প্রতি জনআস্থা অক্ষুণ্ণ রাখতে সংশ্লিষ্ট সবার গঠনমূলক সহযোগিতাও কামনা করেছে সংস্থাটি।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।