ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

নাহিদ ইসলামের আন্দোলনের ডাক, এনসিপির চার দফা দাবি

স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবি; দেশজুড়ে আন্দোলনের প্রস্তুতির কথা জানাল দলটি।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০৮:১৮:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৮:১৮:০৯ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৪ বার পঠিত
নাহিদ ইসলামের আন্দোলনের ডাক, এনসিপির চার দফা দাবি ছবি: সংগৃহীত

রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মন্ত্রিসভার দুই সদস্যের পদত্যাগের দাবিতে নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় তরুণদের আবারও সংগঠিত হতে হবে। তাঁর ভাষায়, পতিত স্বৈরাচার ও নতুন করে গড়ে ওঠা স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ করা প্রয়োজন।


শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহবাগে আয়োজিত গণবিক্ষোভে এসব কথা বলেন নাহিদ ইসলাম। স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগসহ চার দফা দাবিতে এ সমাবেশের আয়োজন করে এনসিপি।


সমাবেশে নাহিদ ইসলামের বক্তব্যের বড় অংশজুড়ে ছিল জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক সংস্কার বাস্তবায়নের প্রসঙ্গ। তিনি বলেন, গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ প্রক্রিয়ার পরিবর্তে গণভোটের রায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানান তিনি। এ ছাড়া সংশ্লিষ্ট সংবিধান সংশোধন কমিটি বাতিলের আহ্বান জানান।


দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপি আহ্বায়ক বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি, গ্যাস ও বিদ্যুৎ সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের জীবন কঠিন হয়ে পড়েছে। এসব সমস্যা সমাধানে সরকারের ব্যর্থতার দায় স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীকে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।


বক্তব্যে বিএনপির বিভিন্ন রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, জুলাই সনদ, ৩১ দফা ও নির্বাচনি ইশতেহারে দেওয়া অঙ্গীকার থেকে সরে আসছে দলটি। একই সঙ্গে দেশে চাঁদাবাজি, দখলদারত্ব ও সহিংসতার অভিযোগ তুলে এসবের বিরুদ্ধে দেশজুড়ে কর্মসূচি চালানোর ঘোষণা দেন তিনি।


সীমান্ত পরিস্থিতি ও আঞ্চলিক সম্পর্কের প্রসঙ্গ টেনে তিনি সীমান্ত হত্যা এবং প্রতিবেশী দেশগুলোতে মুসলমানদের ওপর নিপীড়নের অভিযোগের কথা বলেন। বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন হয়—এমন কোনো করিডর চুক্তি গ্রহণ করা হবে না বলেও সতর্ক করেন তিনি। গঙ্গা চুক্তি নতুন করে ন্যায্যতার ভিত্তিতে সম্পাদনের দাবিও জানান।


ঢাকার স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম জানান, এনসিপির দুই নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঢাকা মহানগরের নির্বাচনে দলের পক্ষ থেকে সামনে আনা হচ্ছে। তাঁরা যথাক্রমে ঢাকা দক্ষিণ ও উত্তর এলাকায় নির্বাচন করবেন বলে জানান তিনি।


সমাবেশে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এ ছাড়া দলের রাজনৈতিক পর্ষদের সদস্য হাসনাত আব্দুল্লাহ, সারোয়ার তুষার, আলী আহসান জুনায়েদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।


এনসিপির চার দফা দাবি


দলটির দাবিগুলোর মধ্যে রয়েছে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ, সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠন, মানবাধিকার ও বাকস্বাধীনতাবিরোধী আইন বাতিল, জুলাই গণহত্যার বিচার সম্পন্ন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অনুমতি চাওয়া পুলিশ প্রধানকে অপসারণ।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৮

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।