ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ভেনেজুয়েলাকে অঙ্গরাজ্য করতে চান ট্রাম্প

‘৫১তম অঙ্গরাজ্য’ করার প্রস্তাব মার্কিন প্রেসিডেন্টের; প্রেসিডেন্টের বদলে গভর্নর নির্বাচনের কথাও বললেন তিনি

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০৯:৪৮:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৯:৪৮:৩৪ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৮১ বার পঠিত
ভেনেজুয়েলাকে অঙ্গরাজ্য করতে চান ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প

ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে দেশটি থেকে ১০ লাখ ব্যারেল তেলবাহী একটি ট্যাংকার দেখিয়ে ভেনেজুয়েলার সঙ্গে করা তেল চুক্তিকে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানি বিজয় বলে দাবি করেছেন তিনি। মঙ্গলবার টেক্সাসের করপাস ক্রিস্টিতে এক নির্বাচনি সমাবেশে এসব কথা বলেন ট্রাম্প। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করার প্রায় ৯ মাস পর দেশটির অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের তেল চুক্তি নিয়ে বক্তব্য দেন তিনি। ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা একদিন সমৃদ্ধ দেশে পরিণত হবে। এমনকি ভবিষ্যতে দেশটি যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যও হতে পারে। তার ভাষায়, এমন সম্ভাবনা রয়েছে। ভেনেজুয়েলার অন্তর্বর্তী সরকারের সঙ্গে করা চুক্তির আওতায় বিপুল পরিমাণ তেল যুক্তরাষ্ট্র পাবে বলে দাবি করেছেন ট্রাম্প।-দ্য গার্ডিয়ান

 তার বক্তব্য অনুযায়ী, এর পরিমাণ হতে পারে কয়েক শ কোটি ব্যারেল। টেক্সাসের উপকূলে থাকা একটি জাহাজের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এতে ১০ লাখ ব্যারেল তেল রয়েছে। মার্কিন করদাতাদের কোনো খরচ ছাড়াই এ তেল যুক্তরাষ্ট্রকে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি। এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, আলাস্কা থেকে ভেনেজুয়েলা পর্যন্ত জ্বালানি খাতে যুক্তরাষ্ট্রের আধিপত্য বিস্তারের মাধ্যমে পশ্চিম গোলার্ধকে বিশ্বের জ্বালানি রাজধানীতে পরিণত করেছেন তিনি। তবে এ চুক্তি নিয়ে সমালোচনাও রয়েছে। সমালোচকদের অভিযোগ, ভেনেজুয়েলায় গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় উত্তরণের বিষয়ে ট্রাম্প প্রশাসন যথেষ্ট উদ্যোগ নেয়নি। গত জানুয়ারিতে মার্কিন বাহিনীর অভিযানে মাদুরো আটক হওয়ার পর থেকে দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়িয়ে পড়ার পর দেশটিতে জ্বালানির দাম বেড়েছে। ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এ প্রণালি দিয়ে পরিবাহিত হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।