ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

অভিজ্ঞতা ছাড়াই ৬ জেলায় চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল গ্রুপ

বেসরকারি প্রতিষ্ঠান আরএফএল গ্রুপে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১১-২০২৬ ১১:৫১:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৬ ১১:৫১:৩৩ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৫ বার পঠিত
অভিজ্ঞতা ছাড়াই ৬ জেলায় চাকরির সুযোগ দিচ্ছে আরএফএল গ্রুপ ছবি সংগৃহীত

বেসরকারি প্রতিষ্ঠান আরএফএল গ্রুপে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ (এইচআর) বিভাগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে। ঢাকা, গাজীপুর, হবিগঞ্জ, মাগুরা, নরসিংদী ও রাজশাহীতে এসব পদে কাজের সুযোগ রয়েছে।


এ পদে আবেদনের জন্য প্রার্থীদের বিবিএ অথবা এমবিএ ডিগ্রিধারী হতে হবে। কর্মীদের চাহিদা শনাক্ত করা, চাকরির বিবরণ তৈরি এবং নিয়োগ কার্যক্রম পরিচালনায় দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। তবে অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন আগ্রহীরা।


পদের বিবরণ

  • প্রতিষ্ঠান: আরএফএল গ্রুপ

  • পদ: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

  • বিভাগ: এইচআর

  • পদসংখ্যা: ১৫টি

  • শিক্ষাগত যোগ্যতা: বিবিএ/এমবিএ

  • অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর; তবে নবীনদেরও আবেদনের সুযোগ রয়েছে

  • অন্যান্য যোগ্যতা: কর্মীদের চাহিদা শনাক্ত, চাকরির বিবরণ প্রস্তুত ও নিয়োগ কার্যক্রম পরিচালনায় দক্ষতা

  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ

  • বয়স: কমপক্ষে ২২ বছর

  • চাকরির ধরন: ফুলটাইম

  • বেতন: আলোচনা সাপেক্ষে


সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্তরা মোবাইল বিল, ভ্রমণ ভাতা, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, বার্ষিক বেতন বৃদ্ধি ও বছরে দুটি উৎসব বোনাস পাবেন। এ ছাড়া লিভ এনক্যাশমেন্ট এবং প্রাণ-আরএফএলের আউটলেটগুলোতে ছাড়ে ও বাকিতে পণ্য কেনার সুবিধাও রয়েছে।


কর্মস্থল

ঢাকা, গাজীপুর, হবিগঞ্জ, মাগুরা, নরসিংদী ও রাজশাহী।


আবেদনের নিয়ম ও সময়সীমা

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২ ডিসেম্বর ২০২৬।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।