ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ঢাকাকে বাসযোগ্য করতে সমন্বিত নগর ব্যবস্থাপনার বিকল্প নেই: ওমর সাদাত

নগর ব্যবস্থাপনার সমন্বয়হীনতা, জলাবদ্ধতা, বায়ুদূষণ ও নিরাপত্তা সংকট নিরসনে সেবা সংস্থাগুলোর সমন্বয় এবং নাগরিক অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৩-১১-২০২৬ ০৩:৫৬:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-১১-২০২৬ ০৩:৫৭:০৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭৮ বার পঠিত
ঢাকাকে বাসযোগ্য করতে সমন্বিত নগর ব্যবস্থাপনার বিকল্প নেই: ওমর সাদাত ছবি সংগৃহিত

 এক সাক্ষাৎকারে ওমর সাদাত বলেন, ঢাকার সবচেয়ে বড় সংকট শুধু অবকাঠামোর অভাব নয়, বরং নগর ব্যবস্থাপনার দুর্বলতা। গ্যাস, পানি ও নিরাপত্তাসহ বিভিন্ন নাগরিক সেবা পেতে মানুষকে আলাদা আলাদা সংস্থার দ্বারে যেতে হয়। লন্ডন ও নিউইয়র্কের মতো শহরের আদলে ঢাকার সেবা সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা প্রয়োজন।


রাজধানীর নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনের স্থানীয় উদ্যোগের উদাহরণ তুলে ধরেন তিনি। তার মতে, এসব এলাকায় স্থানীয় মানুষের অর্থায়নে প্রায় ১ হাজার ২০০ সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা সমন্বয় কমিটির মাধ্যমে পুলিশের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে। একই ধরনের কমিউনিটি নিরাপত্তা ব্যবস্থা মিরপুর, মোহাম্মদপুর ও উত্তরাসহ অন্যান্য এলাকাতেও গড়ে তোলা সম্ভব।


নগর পরিকল্পনায় বস্তিবাসী ও নিম্ন আয়ের মানুষের অধিকার নিশ্চিত করারও আহ্বান জানান তিনি। তার মতে, গুলশান, বনানী ও বারিধারার মতো এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকাংশে নিম্ন আয়ের মানুষের শ্রমের ওপর নির্ভরশীল। তাই তাদের উচ্ছেদ না করে নিরাপদ আবাসন, পানি, বিদ্যুৎ ও অন্যান্য নাগরিক সেবা নিশ্চিত করতে হবে।


নাগরিক অভিযোগের দ্রুত সমাধানে একটি কেন্দ্রীয় ডিজিটাল ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রস্তাব দেন ওমর সাদাত। এ ব্যবস্থায় প্রতিটি অভিযোগের জন্য ট্র্যাকিং নম্বর থাকবে। প্রথম ৭২ ঘণ্টার মধ্যে সমাধান না হলে অভিযোগ স্বয়ংক্রিয়ভাবে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে যাবে। পরবর্তী পর্যায়েও সমাধান না হলে তা মেয়র বা প্রশাসকের কাছে পৌঁছাবে।


সবশেষে তিনি বলেন, ঢাকার সংকট নিরসনে সরকার ও নাগরিক—উভয় পক্ষকেই দায়িত্ব নিতে হবে। সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়, প্রযুক্তিনির্ভর জবাবদিহি এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে রাজধানীকে একটি আধুনিক ও বাসযোগ্য মেগাসিটিতে রূপান্তর করা সম্ভব।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।