ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলা হলে কঠোর হুঁশিয়ারি আজাদের

নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বিএনপি নেতা।

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০৪-১১-২০২৬ ০৩:৫৬:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-১১-২০২৬ ০৩:৫৮:০১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৮ বার পঠিত
শ্রমিক আন্দোলনে বিশৃঙ্খলা হলে কঠোর হুঁশিয়ারি আজাদের ছবি সংগৃহিত

নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে কেউ রাজনৈতিক অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। তিনি শ্রমিকদের অধিকার নিয়ে রাজনীতি না করার আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।


মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়ে জেলার বিভিন্ন গার্মেন্টস ও শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


নজরুল ইসলাম আজাদ বলেন, কেউ রাজনৈতিকভাবে পরিস্থিতি ঘোলাটে করতে চাইলে রাজনৈতিকভাবেই তার মোকাবিলা করা হবে। তবে শ্রমিকদের ভাগ্য ও অধিকার নিয়ে কাউকে খেলতে দেওয়া হবে না।


নারায়ণগঞ্জের বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, শ্রমিকরা রাজপথে না নেমে কারখানায় কাজ করে সুশৃঙ্খল আচরণের পরিচয় দিয়েছেন। এতে মালিক-শ্রমিক উভয় পক্ষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং জেলার পরিস্থিতি শান্ত রয়েছে।


পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান এবং বিএনপির নেতাকর্মীদের ভূমিকার প্রশংসা করেন তিনি। পাশাপাশি যারা অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তাদের বিরুদ্ধে আইনগত ও রাজনৈতিকভাবে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।


মজুরি প্রসঙ্গে নজরুল ইসলাম আজাদ বলেন, গার্মেন্টস খাতে বিভিন্ন পদ ও যোগ্যতা অনুযায়ী শ্রমিকদের বেতন ৪০ থেকে ৪৫ হাজার টাকা পর্যন্ত রয়েছে বলে আলোচনায় উঠে এসেছে। শ্রমিকদের দক্ষতা, যোগ্যতা ও কাজের ধরন বিবেচনায় যথাযথ মূল্যায়ন করা প্রয়োজন।


এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-১৩

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।