বগুড়ায় ২০০০ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক কারবারি রিপন গ্রেপ্তার
বগুড়া সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের বেংচিয়াপাড়া এলাকায় নিজ বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক মো. রিপন; একাধিক মাদক মামলায় অভিযুক্ত আসামির বিরুদ্ধে সদর থানায় নিয়মিত মামলা দায়ের
- আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০২:২৮:১২ অপরাহ্ন
- আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০২:২৮:১২ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৮৪ বার পঠিত
ছবি: প্রতিনিধি
বগুড়া জেলার সদর উপজেলার বেংচিয়াপাড়া গ্রামের তালিকাভুক্ত মাদক কারবারি মোঃ রিপন (৪৩) এর নিজ বাড়িতে অভিযান চালিয়ে ২০০০ পিস ইয়াবা সহ আটক করা হয়। আটক মোঃ রিপন (৪৩) বগুলা সিটি কর্পোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের বেংচিয়ারপাড়ার মৃত নাদু মিয়ার পুত্র।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইয়াবার একটি চালান ক্রয় বিক্রয় এর উদ্দেশ্যে মজুদ করা হয়েছে, সে অনুযায়ী উপপরিচালক জনাব মোহা জিললুর রহমান এর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ রিপন (৪৩) এর বসতবাড়ী তল্লাশী করে অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা নামীয় ট্যাবলেট ২০০০ (দুই হাজার) পিস ও মোবাইল ফোন ০২ টি উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।
উল্লিখিত আসামীর বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জনাব মো: তাহিদুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(খ) ও ২৬(১) ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করে ।
মাদকের এই চালানের সাথে অন্যান্য কে বা কারা জড়িত তা নিয়ে তদন্ত চলছে। সম্পৃক্ততা পাওয়া গেলে সনাক্ত করে দ্রুতই আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান।
সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নে চলমান অভিযান অব্যাহত থাকবে।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।