২৩ দিনের জন্য বন্ধ হচ্ছে আদানির ৮০০ মেগাওয়াটের বিদ্যুৎ ইউনিট
বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ২৫ নভেম্বর মধ্যরাত থেকে বন্ধ থাকবে একটি ইউনিট; অপর ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত থাকবে।
- আপলোড সময় : ২৫-১১-২০২৬ ০৪:৩৯:৩১ অপরাহ্ন
- আপডেট সময় : ২৫-১১-২০২৬ ০৪:৩৯:৩১ অপরাহ্ন
- ১ মিনিট পড়ার সময়
- ৭ বার পঠিত
ছবি সংগৃহিত
ভারতের ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের ৮০০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট বার্ষিক রক্ষণাবেক্ষণের জন্য ২৩ দিন বন্ধ রাখা হচ্ছে। বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত।
আদানি পাওয়ার জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগে থেকেই এ কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে। এ সময় ইউনিটটির যন্ত্রাংশ পরীক্ষা, সার্ভিসিং ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করা হবে। এ বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সম্মতি দিয়েছে।
রক্ষণাবেক্ষণ চলাকালে বিদ্যুৎকেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে। ফলে কেন্দ্রটি থেকে সর্বোচ্চ ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করা সম্ভব হবে। তবে প্রকৃত সরবরাহ নির্ভর করবে উৎপাদন ও গ্রিডের চাহিদার ওপর।
উল্লেখ্য, আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট। দুটি ইউনিটের প্রতিটির উৎপাদন সক্ষমতা ৮০০ মেগাওয়াট। কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ বাংলাদেশে সরবরাহ করা হয়।
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।