ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

আপনার রক্তচাপ কি ১৪০/৯০-এর বেশি? ৪৬% মানুষের মতো অজানা বিপদে না তো?

বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০২:৪৭:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০২:৪৮:৩৯ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৩ বার পঠিত
আপনার রক্তচাপ কি ১৪০/৯০-এর বেশি? ৪৬% মানুষের মতো অজানা বিপদে না তো? ছবি: সংগৃহীত
বিশ্বব্যাপী ৩০-৭৯ বছর বয়সী প্রায় ১২৮ কোটি মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। যার মধ্যে দুই-তৃতীয়াংশই নিম্ন ও মধ্যম আয়ের দেশে বসবাস করছেন।
 
বিশ্বব্যাপী ৩০-৭৯ বছর বয়সী প্রায় ১২৮ কোটি মানুষ উচ্চ রক্তচাপে আক্রান্ত। যার মধ্যে দুই-তৃতীয়াংশই নিম্ন ও মধ্যম আয়ের দেশে বসবাস করছেন। ২০২৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একটি গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
 
গবেষণায় আরো বলা হয়, উচ্চ রক্তচাপে আক্রান্তদের প্রায় ৪৬ শতাংশ নিজেদের এ অবস্থা সম্পর্কে অবগত নন। এছাড়া যারা অবগত তাদের মধ্যে মাত্র ৪২ শতাংশ চিকিৎসা করান। উচ্চ রক্তচাপে আক্রান্ত প্রতি পাঁচজনের একজন মাত্র চিকিৎসা করান। বিশ্বব্যাপী উচ্চ রক্তচাপ মৃত্যুর অন্যতম কারণ।
 
অসংক্রামক রোগগুলোর মধ্যে উচ্চ রক্তচাপ একটি। ২০১০ থেকে ২০৩০ সালের মধ্যে বিশ্বব্যাপী উচ্চ রক্তচাপের প্রকোপ ৩৩ শতাংশ কমিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
 
হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ হলো যখন একজন ব্যক্তির রক্তনালিতে চাপ খুব বেশি (১৪০/৯০ মিমিএইচজি বা তার বেশি) থাকে। সঠিক সময়ে চিকিৎসা করা না হলে এটি গুরুতর হতে পারে। উচ্চ রক্তচাপের যেসব ঝুঁকি রয়েছে তার মধ্যে রয়েছে বার্ধক্য, বংশগত, অতিরিক্ত ওজন, শারীরিকভাবে কার্যক্ষম না থাকা, অতিরিক্ত লবণ খাওয়া, অতিরিক্ত অ্যালকোহল পান।
 
উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিরা লক্ষণগুলো অনুভব নাও করতে পারেন। এটি জানার একমাত্র উপায় হলো রক্তচাপ পরীক্ষা করা। স্বাস্থ্যকর খাবার খাওয়া, তামাক গ্রহণ না করা এবং হালকা ব্যায়াম উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে পারে। অনেকের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ওষুধের প্রয়োজন হয়।
 
পরিবর্তনযোগ্য ঝুঁকিগুলোর মধ্যে রয়েছে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস (অতিরিক্ত লবণ গ্রহণ, স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাটসমৃদ্ধ খাবার, ফল ও সবজি কম খাওয়া), শারীরিক নিষ্ক্রিয়তা, তামাক ও অ্যালকোহল গ্রহণ এবং অতিরিক্ত ওজন বা স্থূলতা। এছাড়া উচ্চ রক্তচাপ এবং এর সঙ্গে সম্পর্কিত রোগগুলোর জন্য পরিবেশগত ঝুঁকির কারণ রয়েছে, যেখানে বায়ুদূষণ সবচেয়ে গুরুত্বপূর্ণ।
 
অপরিবর্তনীয় ঝুঁকির কারণগুলোর মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপের পারিবারিক ইতিহাস, ৬৫ বছরের বেশি বয়স এবং ডায়াবেটিস বা কিডনি রোগের মতো আরো কিছু রোগ।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।