ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

১৮ তলা থেকে পড়ে অলৌকিকভাবে প্রাণে বাঁচল ৩ বছরের শিশু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০৯:৫৮:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০৯:৫৮:১১ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৯৪ বার পঠিত
১৮ তলা থেকে পড়ে অলৌকিকভাবে প্রাণে বাঁচল ৩ বছরের শিশু ছবিঃ সংগৃহীত

চীনের ঝেজিয়াং প্রদেশের হাংঝু শহরে এক অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। মাত্র তিন বছর বয়সী একটি শিশু ১৮ তলার একটি অ্যাপার্টমেন্ট থেকে নিচে পড়ে গিয়েও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে।
 

ঘটনাটি ঘটে ১৫ জুলাই। ওই সময় শিশুটি ছিল তার দাদা-দাদির তত্ত্বাবধানে। সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুযায়ী, দাদা-দাদি ভেবেছিলেন তাদের নাতি ঘুমাচ্ছে, তাই তারা বাসার দরজা তালাবদ্ধ করে বাজারে চলে যান। কিন্তু শিশুটি ঘুম থেকে উঠে বাথরুমে গিয়ে টয়লেটের ওপর উঠে পড়ে, এবং সেখান থেকে একটি খোলা জানালা দিয়ে নিচে পড়ে যায়। জানালাটিতে কোনো গ্রিল বা নিরাপত্তাবেষ্টনী ছিল না।
 

তবে অলৌকিকভাবে শিশুটি সরাসরি মাটিতে না পড়ে প্রথমে একটি গাছের ডালে আটকে যায় এবং সেখান থেকে নিচের ঝোপের ওপর পড়ে। ভবনের নিচে দাঁড়িয়ে থাকা এক বাসিন্দা পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেন এবং সেই মুহূর্তের ভিডিও ধারণ করে প্রপার্টি ম্যানেজমেন্ট গ্রুপে শেয়ার করেন।
 

ভিডিও দেখে শিশুটির বাবা ঝু প্রথমবারের মতো জানতে পারেন যে তার সন্তান পড়ে গেছে। তিনি বলেন, “প্রথমে বিশ্বাসই হচ্ছিল না—১৮ তলা থেকে পড়ে সে বেঁচে আছে! ভিডিও না দেখলে হয়তো বিশ্বাস করতাম না।”
 

তিনি ধারণা করেন, হয়তো শিশুটি পড়ে যাওয়ার সময় ১৭ তলার কোনো জানালার কিনারায় আটকে গিয়েছিল, যার ফলে তার পতনের গতি কিছুটা কমে যায়। এরপর সে গাছের ডালে পড়ে, তারপর ঝোপের মধ্যে গিয়ে পড়ে।
 

সিসিটিভি ফুটেজেও দেখা যায়, শিশুটি জানালার পাশ দিয়ে পড়ে গিয়ে প্রথমে একটি গাছের ডালে লাগে, তারপর ঝোপে গিয়ে পড়ে।
 

শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির বাঁ হাত ভেঙেছে, মেরুদণ্ডে আঘাত লেগেছে এবং কিছু অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অবাক করার বিষয় হলো—তার মাথা সম্পূর্ণ অক্ষত রয়েছে এবং সে পড়ে যাওয়ার পরও জ্ঞান হারায়নি।
 

হাসপাতালে যাওয়ার পর কিছুক্ষণের মধ্যেই শিশুটি চিকিৎসকদের বলে ওঠে, “বাবাকে বলো আমাকে একটা বাম্বলবি কিনে দিতে।”
 

এই অলৌকিকভাবে বেঁচে যাওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করতে শিশুটির বাবা পরে সেই গাছের ডালে একটি লাল ফুল ঝুলিয়ে দেন—যা চীনা সংস্কৃতিতে সম্মান ও আনন্দ উদযাপনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।