ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপি নেতা শাহজাহানের

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১০-০৮-২০২৫ ০৭:৩০:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৮-২০২৫ ০৭:৩০:১৪ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপি নেতা শাহজাহানের সংগৃহীত ছবি

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, অতীতের ঘটনা ভুলে গিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁর মতে, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে এবং দলের ভেতরে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। তাই ধৈর্য ও ঐক্য বজায় রেখে এসব অপচেষ্টা মোকাবিলা করতে হবে।
 

শনিবার বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ডিগ্রি কলেজ মাঠে উপজেলা কৃষকদলের আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
 

মোহাম্মদ শাহজাহান বলেন, সংবিধানে ‘বিসমিল্লাহ’ সংযোজন করেছিলেন জিয়াউর রহমান, যিনি সম্মানিত জীবনযাপন করেছেন। তাঁর মতে, আল্লাহ যাকে সম্মান দেন, কেউ তাঁকে অসম্মান করতে পারে না; আর মানবসেবার মাধ্যমেই মানুষের মর্যাদা অর্জন সম্ভব।
 

তিনি আরও উল্লেখ করেন, জুলাই-আগস্টে আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদ বিদায় হয়েছিল। ভবিষ্যতে কেউ ধানের শীষ, কেউ দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করলেও সবার ঐক্য নিশ্চিত করতে হবে, যাতে দেশে আর ফ্যাসিবাদ ফিরে না আসে।
 

সভায় জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন সুবর্ণচর উপজেলা কৃষকদলের সভাপতি শাহাদাৎ হোসেন, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবদুল মালেক।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৪

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।