ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
রমজানে নিত্যপণ্যের এলসি খোলা সহজ করল বাংলাদেশ ব্যাংক নির্ভরযোগ্য তথ্য নিশ্চিতে পরিসংখ্যান ব্যবস্থায় সংস্কার বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য

দামেস্কে উমাইয়া জামে মসজিদে শুরু হলো "মুওয়াত্তা মালেক" থেকে হাদিসের দরস

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১১-০৮-২০২৫ ১২:৫১:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৮-২০২৫ ১২:৫১:০৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৬৪ বার পঠিত
দামেস্কে উমাইয়া জামে মসজিদে শুরু হলো "মুওয়াত্তা মালেক" থেকে হাদিসের দরস ছবি: সংগৃহীত
দামেস্কের ঐতিহাসিক উমাইয়া জামে মসজিদে আলোকিত একটি হাদিস দরস শুরু হয়েছে, যেখানে আবু হানিফার মর্যাদাপূর্ণ ছাত্র, ইমাম শাফেয়ী রহ.-এর প্রিয় শিক্ষক এবং কুফার গর্ব হিসেবে খ্যাত ইমাম মুহাম্মাদ ইবনে হাসান শায়বাণী রহ.-এর বর্ণনায় গ্রন্থ "মুওয়াত্তা মালেক" থেকে হাদিসের পাঠ করা হচ্ছে। এই দীক্ষা অনুষ্ঠানে দেশের নানা প্রান্ত থেকে ব্যাপক পরিসরে ইলমপিপাসু মানুষ একত্রিত হয়েছেন। তবে শুধু দেশের মানুষেরাই নয়, তুরস্ক থেকেও আগ্রহী ভক্তরা এই গভীর জ্ঞান উপভোগের জন্য উপস্থিত হয়েছেন।
 
এই দরস পরিচালনা করছেন "মুওয়াত্তা মালেক" নামক গ্রন্থটির মুহাক্কিক সাফওয়ান দাউদী, যিনি দারুল কেতাব প্রকাশনী থেকে বইটির তাহকিক সম্পন্ন করেছেন। মুহাক্কিক নিজেই সরাসরি এই দরস গ্রহণ করছেন, যা কুফা ও মদিনার ঐতিহাসিক ও প্রামাণ্য ইলমের এক অনন্য সংমিশ্রণ হিসেবে বিবেচিত হচ্ছে। এর ফলে ঐতিহ্যবাহী আহলে সুন্নত ওয়াল জামাতের মুসালসাল এবং ট্রাডিশনাল শিক্ষাদানের ধারাটি সিরিয়ার জমিনে প্রাণবন্ত ও অব্যাহত থাকার প্রত্যাশা তৈরি হয়েছে।
 
আল-মুয়াত্তা মালেকের ওপর এই দরস শিক্ষার্থীদের জন্য এক অনন্য সুযোগ সৃষ্টি করছে, যা ঐতিহাসিক ও ধর্মীয় মূল্যবোধের গভীর অনুধাবনে সহায়ক। সিরিয়ার প্রাচীন ঐতিহ্য এবং ঐসলামিক শিক্ষাব্যবস্থার মেলবন্ধন এই অনুষ্ঠানের মূল আকর্ষণ এবং তা ধর্মীয় সমাজে যথেষ্ট গুরুত্ব বহন করে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।