ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে উদ্যোগী অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০১:৩১:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০১:৩২:৩৭ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে উদ্যোগী অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা
আগামী জাতীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার—এমন ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মালয়েশিয়া সফরের দ্বিতীয় দিনে স্থানীয় সময় মঙ্গলবার (১২ আগস্ট) রাতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।
 
সভায় মালয়েশিয়ায় বসবাসরত বিভিন্ন পেশা, শ্রেণি ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রবাসীদের ভোটের আওতায় আনার গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা হবে। তিনি প্রবাসীদের আহ্বান জানান, দেশের উন্নয়নে ভূমিকা রাখতে প্রতিনিধি নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিতে।
 
ড. ইউনূস জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তী সরকার প্রবাসীদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আশ্বাস দেন, বিদেশে থাকা বাংলাদেশিদের সমস্যাগুলো সমাধানে ধারাবাহিকভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এ সময় প্রধান উপদেষ্টার সফরসঙ্গী কয়েকজন উপদেষ্টা ও বিভিন্ন সংস্থার প্রধানরাও উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।