ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘর্ষে ইরানের ব্যাপক অভিযান, ২১ হাজার সন্দেহভাজন আটক

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৩-০৮-২০২৫ ০৯:৩৯:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৮-২০২৫ ০৯:৪০:১০ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬০ বার পঠিত
ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘর্ষে ইরানের ব্যাপক অভিযান, ২১ হাজার সন্দেহভাজন আটক ছবি সংগৃহীত

ইরানের পুলিশ জানিয়েছে, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের সংঘর্ষ চলাকালে দেশজুড়ে প্রায় ২১ হাজার সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বলা হয়, ১৩ জুন ইসরায়েলের ব্যাপক বিমান হামলার পর ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, বিজ্ঞানীসহ শত শত সাধারণ মানুষ নিহত হন। এর পরপরই দেশজুড়ে চেকপয়েন্ট, জনসাধারণের রিপোর্ট ও নজরদারির মাধ্যমে নিরাপত্তা বাহিনী ব্যাপক অভিযান চালায়।

সংঘর্ষ চলাকালে যুক্তরাষ্ট্রও ইসরায়েলের হয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায়। এ সময়ে নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয়, সন্দেহজনক কার্যকলাপ দেখা দিলে তথ্য দিতে। পুলিশ মুখপাত্র সাঈদ মনতাজেরোলমাহদি জানান, এই সময়ে জনগণের ফোনকলের হার ৪১ শতাংশ বেড়ে যায়, যা ২১ হাজার সন্দেহভাজন গ্রেপ্তারে সহায়তা করে। যদিও গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জানানো হয়নি, তবে আগে ইরান জানিয়েছিল, কিছু লোক ইসরায়েলি হামলায় সহায়ক তথ্য সরবরাহ করেছিল।

জুনের শেষে সংঘর্ষ শেষ হওয়ার পর ইরান ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড কার্যকর করেছে। একই সঙ্গে আফগান শরণার্থী ও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানও তীব্র হয়েছে। সহায়তাকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, স্থানীয় কর্তৃপক্ষ কিছু আফগান নাগরিককেও ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযুক্ত করেছে।

পুলিশ মুখপাত্র আরও জানান, ২,৭৭৪ অবৈধ অভিবাসীকে আটক করে তাদের ফোন পরীক্ষা চালানো হয়, যার মধ্যে ৩০টি বিশেষ নিরাপত্তা-সংক্রান্ত মামলা চিহ্নিত হয়েছে। এ ছাড়া ২৬১ জন গুপ্তচরবৃত্তির সন্দেহে এবং অনুমতি ছাড়া ভিডিও ধারণের অভিযোগে ১৭২ জনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, সংঘর্ষকালে পুলিশ ৫,৭০০টির বেশি সাইবার অপরাধের মামলা মোকাবিলা করেছে, যার মধ্যে সাইবার প্রতারণা ও অবৈধ অর্থ লেনদেন ছিল উল্লেখযোগ্য। তার ভাষায়, “সাইবারস্পেস এখন গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে।”


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।