ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

তফসিলের আগেই উপদেষ্টা পদ ছাড়ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৩:২১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৩:২১:২৮ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৭২ বার পঠিত
তফসিলের আগেই উপদেষ্টা পদ ছাড়ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি মনে করেন, সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত কেউ নির্বাচনকালীন সরকারের অংশ হওয়া উচিত নয়।
 
মঙ্গলবার (১২ আগস্ট) যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ‘ঠিকানা’-এর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, ২০১৮ সাল থেকে তিনি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, তাই নির্বাচনকালীন সময়ে সরকার থেকে সরে দাঁড়াচ্ছেন। তবে আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়া কিংবা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদানের বিষয়ে কোনো স্পষ্ট মন্তব্য করেননি।
 
আসিফ মাহমুদ বলেন, ৫ আগস্টের পর বা গণ-অভ্যুত্থানের আগে সেনাবাহিনীর ভূমিকা স্বীকারযোগ্য হলেও, আওয়ামী লীগ প্রসঙ্গে সেনাপ্রধানের সঙ্গে তার মতবিরোধ রয়েছে। সেনাবাহিনী বা সরকারের সঙ্গে ব্যক্তিগত কোনো বিরোধ নেই বলেও তিনি উল্লেখ করেন।
 
তিনি আরও দাবি করেন, অন্তর্বর্তী সরকারের সময় নানা রাজনৈতিক শক্তি সক্রিয় রয়েছে। একটি মহল জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে সামনে আনার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের কিছু গ্রহণযোগ্য ইমেজসম্পন্ন নেতাকে জাপার হয়ে নির্বাচনে আনার প্রচেষ্টা চলছে।
 
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের ভেতরে একাধিক ক্ষমতার কেন্দ্র থাকার কথাও উল্লেখ করেন তিনি। তার মতে, ৫ আগস্টের পর সামরিক বাহিনী একটি গুরুত্বপূর্ণ ক্ষমতাকেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক পক্ষ এবং ভিন্ন ভিন্ন পটভূমি থেকে আসা উপদেষ্টারা ক্ষমতার কাঠামোকে বহুমুখী করে তুলেছেন।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।