ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

১ সেপ্টেম্বর থেকে ৯ মাস–১৫ বছর বয়সীদের টাইফয়েড টিকা, অনলাইনে বাধ্যতামূলক নিবন্ধন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৪-০৮-২০২৫ ০৮:৫৪:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৮-২০২৫ ০৮:৫৪:৩২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ১০৮ বার পঠিত
১ সেপ্টেম্বর থেকে ৯ মাস–১৫ বছর বয়সীদের টাইফয়েড টিকা, অনলাইনে বাধ্যতামূলক নিবন্ধন ছবি: সংগৃহীত
টাইফয়েড প্রতিরোধে আগামী ১ সেপ্টেম্বর থেকে দেশের ৯ মাস বয়সী শিশু থেকে শুরু করে ১৫ বছর বয়স পর্যন্ত কিশোর-কিশোরীদের বিনামূল্যে টিকা দেওয়া হবে। স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) বাস্তবায়ন করবে এই উদ্যোগ, যা প্রথম ১০ দিন স্কুল পর্যায়ে সরাসরি পরিচালিত হবে। তবে টিকা গ্রহণের জন্য আগে থেকেই অনলাইনে নিবন্ধন সম্পন্ন করা বাধ্যতামূলক।
 
নিবন্ধনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে (https://vaxepi.gov.bd/registration/tcv) প্রবেশ করে জন্ম তারিখ ও ১৭ সংখ্যার জন্মনিবন্ধন নম্বর ইংরেজিতে প্রদান করতে হবে। এরপর লিঙ্গ নির্বাচন ও নিরাপত্তা যাচাই (ক্যাপচা) সম্পন্ন করে পরবর্তী ধাপে গিয়ে মা-বাবার মোবাইল নম্বর, ই-মেইল, পাসপোর্ট নম্বর (যদি থাকে) এবং বর্তমান ঠিকানা দিতে হবে। মোবাইলে প্রাপ্ত এককালীন ওটিপি কোড দিয়ে নিবন্ধন নিশ্চিত হবে।
 
টিকা গ্রহণের স্থান নির্বাচনকালে ‘শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক’ বা ‘বহির্ভূত’ অপশন বেছে নেওয়া যাবে। শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক টিকা পেতে হলে স্কুলের নাম, ঠিকানা, শ্রেণি, থানা, ওয়ার্ড ও জোন উল্লেখ করতে হবে। বহির্ভূত বিকল্পে নিকটস্থ টিকাদান কেন্দ্র বেছে নেওয়া যাবে।
 
নিবন্ধন সম্পন্ন হলে অনলাইনে প্রাপ্ত ভ্যাকসিন কার্ড প্রিন্ট করে নির্ধারিত দিনে কেন্দ্র নিয়ে যেতে হবে। টিকা প্রদানের পর অনলাইনে সনদ পাওয়া যাবে, যা ভবিষ্যতের জন্য ডাউনলোড করে সংরক্ষণ করা যাবে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।