ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

জাতিসংঘের জেনেভা বৈঠক প্লাস্টিক চুক্তি ছাড়াই শেষ হলো

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৬:৫৫:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৬:৫৫:৩২ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৭ বার পঠিত
জাতিসংঘের জেনেভা বৈঠক প্লাস্টিক চুক্তি ছাড়াই শেষ হলো প্রতীকী ছবি

জেনেভায় জাতিসংঘের সদর দফতরে প্লাস্টিক দূষণ রোধে বাধ্যতামূলক একটি বৈশ্বিক চুক্তির লক্ষ্যে আয়োজিত ১০ দিনব্যাপী আলোচনা সমাপ্ত হলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। শুক্রবার আলোচনার সমাপ্তি ঘোষণা করা হয়, তবে দেশগুলো প্লাস্টিক উৎপাদন সীমিত করা নাকি শুধু বর্জ্য ব্যবস্থাপনার মধ্যে চুক্তিকে সীমাবদ্ধ রাখা হবে—সে বিষয়ে ঐক্যমত্যে পৌঁছাতে পারেনি।
 

আলোচনায় অংশ নেয় ১৮৫টি দেশের প্রতিনিধিরা। সূত্র জানায়, গত বৃহস্পতিবার নির্ধারিত সময়সীমা অতিক্রম করার পরও সমঝোতা সম্ভব হয়নি। আলোচনার শেষ রাতে প্রতিনিধিরা জাতিসংঘের ‘পালেই দে ন্যাশন’ ভবনে একত্রিত হয়ে অচলাবস্থা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করেন। নরওয়ের প্রতিনিধি স্বীকার করেন, তারা কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। কিউবা হতাশা প্রকাশ করে জানায়, এই প্রক্রিয়ায় একটি ঐতিহাসিক সুযোগ হাতছাড়া হলো, তবে ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এখনো জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া দরকার।
 

৩৯টি ছোট দ্বীপরাষ্ট্রের পক্ষে পালাউও আলোচনার অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে। দেশটির প্রতিনিধিরা জানান, তারা বারবার সম্পদ ও জনশক্তি বিনিয়োগ করলেও জনগণ প্রত্যাশিত ফলাফল দেখছে না। অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, কানাডা, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলোর সমন্বয়ে গঠিত ‘হাই অ্যাম্বিশন কোয়ালিশন’ প্লাস্টিক উৎপাদন হ্রাস এবং বিষাক্ত রাসায়নিক নিষিদ্ধ করার প্রস্তাব রাখে। কিন্তু সৌদি আরব, কুয়েত, রাশিয়া, ইরান ও মালয়েশিয়া সমন্বিত ‘লাইক-মাইন্ডেড গ্রুপ’ চুক্তির পরিধি সীমিত রাখার দাবি জানায়। কুয়েত অভিযোগ করে, তাদের মতামত প্রতিফলিত হয়নি এবং স্পষ্ট পরিধি ছাড়া এই প্রক্রিয়া টেকসই হতে পারে না।
 

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতিবছর প্রায় ৪০০ মিলিয়ন টন প্লাস্টিক উৎপাদিত হয়, যার অর্ধেকই একবার ব্যবহারের পর ফেলে দেওয়া হয়। এ বিপুল পরিমাণ বর্জ্যের মাত্র ১৫ শতাংশ পুনঃব্যবহারের জন্য সংগ্রহ করা হয় এবং মাত্র ৯ শতাংশ রিসাইকেল হয়। প্রায় ৪৬ শতাংশ ফেলা হয় ভাগাড়ে, ১৭ শতাংশ পুড়িয়ে ফেলা হয় এবং ২২ শতাংশ ভুল ব্যবস্থাপনার কারণে পরিবেশে ছড়িয়ে পড়ে। এ বাস্তবতাই বৈশ্বিক পর্যায়ে একটি কার্যকর চুক্তির জরুরি প্রয়োজনীয়তা বাড়িয়ে তুলেছে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।