ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ভারতে শুরু হলো ৬জি নেটওয়ার্কের ট্রায়াল, এগিয়ে যাচ্ছে রিলায়েন্স জিও

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৬-০৮-২০২৫ ০৪:০১:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৮-২০২৫ ০৪:০১:৪২ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৪ বার পঠিত
ভারতে শুরু হলো ৬জি নেটওয়ার্কের ট্রায়াল, এগিয়ে যাচ্ছে রিলায়েন্স জিও ছবি সংগৃহীত

ভারতে পঞ্চম প্রজন্মের (৫জি) মোবাইল নেটওয়ার্ক চালুর পর এবার শুরু হয়েছে ষষ্ঠ প্রজন্মের (৬জি) নেটওয়ার্কের পরীক্ষামূলক কার্যক্রম। দেশটির শীর্ষ টেলিকম অপারেটর রিলায়েন্স জিও জানিয়েছে, তারা শুধু ট্রায়ালেই সীমাবদ্ধ নয়, বরং বৈশ্বিকভাবে ৬জি প্রযুক্তিতে নেতৃত্ব দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।
 

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সাম্প্রতিক বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কোম্পানি ভবিষ্যতের যোগাযোগ প্রযুক্তি উন্নয়নে সক্রিয়ভাবে গবেষণা চালাচ্ছে। বর্তমানে জিও বিশ্বের সবচেয়ে বড় ডেটা অপারেটর হিসেবে প্রতি মাসে ১৭ এক্সাবাইটের বেশি ডেটা পরিচালনা করছে এবং ভারতের মোট ওয়্যারলেস ডেটা ট্র্যাফিকের প্রায় ৬০ শতাংশ নিয়ন্ত্রণ করছে।
 

টেলিকম খাতে বিগত এক দশকে জিওর অগ্রযাত্রা উল্লেখযোগ্য। ২০১৬ সালে ৪জি সেবা চালুর পর ধাপে ধাপে ২০২২ সালে ৫জি এবং ২০২৪ সালে ফিক্সড ওয়্যারলেস অ্যাক্সেস (FWA) চালু করে প্রতিষ্ঠানটি। শুধু স্থলভিত্তিক নেটওয়ার্কেই নয়, বরং নিজস্ব স্যাটেলাইট যোগাযোগ প্ল্যাটফর্ম গড়ে তুলছে তারা। একই সঙ্গে ভারতে স্পেসএক্সের সহযোগিতায় স্টারলিংক ব্রডব্যান্ড সেবা চালুর প্রস্তুতিও নিচ্ছে। ২০২৫ সালের মার্চ পর্যন্ত জিওর ৫জি ব্যবহারকারী সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৯ কোটি, যা কোম্পানির মোট ওয়্যারলেস ডেটা ব্যবহারের প্রায় ৪৫ শতাংশ। পাশাপাশি ব্রডব্যান্ড খাতে প্রতিষ্ঠানটি প্রায় ১৮ কোটি গৃহস্থালীকে সংযুক্ত করেছে, যা শিল্পে নতুন সংযোগের ৮৫ শতাংশের সমান।
 

টেলিকম বিশেষজ্ঞরা মনে করছেন, ৬জি ট্রায়াল শুরু হওয়ার মধ্য দিয়ে ভারত বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতায় আরও এগিয়ে যাবে এবং রিলায়েন্স জিও সেই যাত্রায় বড় ভূমিকা রাখবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।