ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

কক্সবাজার সফরে অসুস্থ ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ১২:৩৫:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ১২:৩৫:৪৬ পূর্বাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭২ বার পঠিত
কক্সবাজার সফরে অসুস্থ ফারুকী, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর
কক্সবাজার সফরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার কিছু পর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরান হোসাইন সজীব।
 
তিনি জানান, হোটেল ওশান প্যারাডাইসে অবস্থানকালে ফারুকী বুকে ব্যথা ও উচ্চ রক্তচাপ অনুভব করেন। চিকিৎসকরা প্রাথমিকভাবে তাকে স্থিতিশীল রাখলেও ঝুঁকি এড়াতে দ্রুত ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়।
 
এর আগে তিনি শুক্রবার বিকেলে সরকারি সফরে কক্সবাজার পৌঁছান এবং ওই হোটেলেই অবস্থান নেন। রোববার (১৭ আগস্ট) থেকে কক্সবাজারকে "সাংস্কৃতিক হাব" হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত দুই দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল তার। তবে অসুস্থতার কারণে কর্মশালাটি স্থগিত করা হয়েছে।
 
অতিরিক্ত জেলা প্রশাসক জানান, রাত সোয়া ১০টার দিকে ঢাকার এয়ার অ্যাম্বুলেন্স কক্সবাজারে পৌঁছে এবং কিছুক্ষণের মধ্যেই ফারুকীকে নিয়ে রওনা হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, তার শারীরিক অবস্থা জটিল নয়, তবে সতর্কতার অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০১

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।