ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

গাজায় ইসরাইলি হামলায় নিহত অর্ধশতাধিক, অনাহারে আরও ১১ জনের মৃত্যু

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৭-০৮-২০২৫ ০৮:১৫:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৮-২০২৫ ০৮:১৫:৪৭ পূর্বাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৬৭ বার পঠিত
গাজায় ইসরাইলি হামলায় নিহত অর্ধশতাধিক, অনাহারে আরও ১১ জনের মৃত্যু ছবি সংগৃহীত

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দখলদার বাহিনীর আক্রমণে অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। একই সময়ে অবরোধ ও খাদ্য সংকটের কারণে অনাহারে প্রাণ হারিয়েছেন আরও ১১ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, চলমান খাদ্য ঘাটতির কারণে এখন পর্যন্ত ২৫১ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ১০৮ জন শিশু। শনিবার রাতে গাজা সিটির আল-আহলি হাসপাতালে বোমা হামলা চালিয়ে অন্তত সাতজনকে হত্যা করে ইসরাইলি সেনারা।

জাতিসংঘের মানবাধিকার সংস্থা সতর্ক করে বলেছে, গাজায় অন্তত দশ লাখ নারী ও কিশোরী মারাত্মক খাদ্য সংকটে রয়েছে। আন্তর্জাতিক মানবিক সংস্থা এমএসএফ জানিয়েছে, ইসরাইলি বাহিনী নিয়ন্ত্রিত ত্রাণকেন্দ্রগুলো ‘মৃত্যুর এলাকায়’ পরিণত হয়েছে। জাতিসংঘের তথ্যমতে, ২৭ মে থেকে ১৩ আগস্ট পর্যন্ত ত্রাণ সংগ্রহ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ৭৬০ জন ফিলিস্তিনি।

ফিলিস্তিনি সিভিল ডিফেন্স জানিয়েছে, দৈনিক এক হাজার ট্রাক ত্রাণের প্রয়োজন হলেও প্রবেশ করছে মাত্র ১০০টি ট্রাক। অধিকাংশ সহায়তা সাধারণ মানুষের কাছে না পৌঁছে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে চলে যাচ্ছে বলেও অভিযোগ করেছে তারা। এদিকে ইউএনআরডব্লিউএ বলছে, ক্ষুধার কারণে নারীরা ও শিশু-কিশোরীরা জীবনের ঝুঁকি নিয়েই খাবার ও পানির সন্ধানে বাইরে বের হচ্ছেন। গাজার স্বাস্থ্য ব্যবস্থা এখন ভঙ্গুর অবস্থায় রয়েছে, যা বাড়তে থাকা আহতদের সেবা দিতে অক্ষম।

অন্যদিকে গাজা থেকে ফিলিস্তিনিদের পুনর্বাসন নিয়ে ইসরাইল ও দক্ষিণ সুদানের মধ্যে আলোচনার খবর ছড়ালেও, হামাস ও ফিলিস্তিনি নেতৃত্ব এ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। দক্ষিণ সুদানও এ প্রতিবেদনকে ‘ভিত্তিহীন’ আখ্যা দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্র গাজার নাগরিকদের ভিসা প্রদান প্রক্রিয়া স্থগিত করেছে। দেশটির পররাষ্ট্র দফতর জানিয়েছে, সীমিত কিছু মেডিকেল ও মানবিক ভিসার আবেদন সংক্রান্ত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।