ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

দেশের বাজারে স্বর্ণের দাম স্থিতিশীল, অপরিবর্তিত আছে রুপার মূল্যও

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১২:০৯:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ১২:০৯:০৬ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫৮ বার পঠিত
দেশের বাজারে স্বর্ণের দাম স্থিতিশীল, অপরিবর্তিত আছে রুপার মূল্যও ছবিঃ সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। মঙ্গলবারও বাজারে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকায়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, সর্বশেষ ঘোষিত সমন্বিত মূল্যেই দেশের বাজারে স্বর্ণ কেনাবেচা চলছে।
 

গত জুলাই মাসে দু’দফায় দাম বাড়ার পর একবার কমেছিল স্বর্ণের দাম। সর্বশেষ ২৪ জুলাই বাজুস এক ভরি স্বর্ণে ১ হাজার ৫৭৪ টাকা কমানোর ঘোষণা দেয়, যার পর থেকে বাজারে ২২ ক্যারেটের ভরি প্রতি দাম দাঁড়ায় ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। বর্তমানে ২১ ক্যারেটের ভরি প্রতি দাম ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ভরি প্রতি বিক্রি হচ্ছে ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকায়।
 

বাজুস জানায়, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস ঘোষিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে। এর আগে ২৩ জুলাই বাজুস দাম বাড়িয়ে ২৪ জুলাই থেকে কার্যকর করেছিল, তখন ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ১ লাখ ৭৩ হাজার ১৭৫ টাকা নির্ধারিত হয়।
 

স্বর্ণের পাশাপাশি দেশের বাজারে রুপার দামও অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।