ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ভারত–চীন সম্পর্কের অগ্রগতি: সার ও খনিজসহ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিল বেইজিং

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ১৯-০৮-২০২৫ ১১:৪৭:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৮-২০২৫ ১১:৪৭:৫৮ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৫১ বার পঠিত
ভারত–চীন সম্পর্কের অগ্রগতি: সার ও খনিজসহ রপ্তানি নিষেধাজ্ঞা তুলে নিল বেইজিং ছবি: সংগৃহীত
ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই বড় ধরনের অগ্রগতি এসেছে। চীন ঘোষণা করেছে, তারা ভারতে সার, রেয়ার আর্থ খনিজ ও ম্যাগনেট এবং টানেল বোরিং মেশিনের ওপর আরোপিত রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।
 
দ্য ইকোনমিক টাইমস জানিয়েছে, গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর বৈঠকে দিল্লি এ তিনটি বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করেছিল। ভারত স্পষ্ট জানায়, আকস্মিকভাবে সার রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় রবি মৌসুমে ডি-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। একইভাবে গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পে ব্যবহৃত টানেল বোরিং মেশিনও আটকে রাখা হয়েছিল, যেগুলো মূলত চীনের কারখানায় তৈরি।
 
এছাড়া অটোমোবাইল ও ইলেকট্রনিক্স শিল্পের পক্ষ থেকে রেয়ার আর্থ ম্যাগনেট ও খনিজ রপ্তানিতে চীনের নিষেধাজ্ঞা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। দুই দেশের মধ্যে গত মাসে জয়শঙ্কর ও ওয়াং ই-এর দুটি বৈঠকের পর লাদাখ সীমান্তে সেনা প্রত্যাহারের ধারাবাহিকতায় রাজনৈতিক মতপার্থক্য কমাতে আস্থা বৃদ্ধিমূলক পদক্ষেপ হিসেবে এই অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
 
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ কেবল দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন গতি দেবে না, বরং এমন সময়ে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে যখন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো চীনের ওপর চাপ বাড়াচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০২

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।