ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

ইউজিসির আশ্বাসে ৫৯ ঘণ্টা পর আমরণ অনশন ভাঙল বেরোবি শিক্ষার্থীরা, অক্টোবরেই সম্ভাব্য নির্বাচন

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৯:০৯:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০২:৩৫:৫৮ অপরাহ্ন
  • ২ মিনিট পড়ার সময়
  • ৪৯ বার পঠিত
ইউজিসির আশ্বাসে ৫৯ ঘণ্টা পর আমরণ অনশন ভাঙল বেরোবি শিক্ষার্থীরা, অক্টোবরেই সম্ভাব্য নির্বাচন ছবি সংগৃহীত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) আশ্বাসে ৫৯ ঘণ্টা পর আমরণ অনশন ভেঙেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে অনশনরতদের সঙ্গে অডিও কলে কথা বলেন ইউজিসির সদস্য ও ছাত্র সংসদ আইন চূড়ান্ত কমিটির প্রধান প্রফেসর তানজিম উদ্দিন খান। তিনি শিক্ষার্থীদের দাবির বিষয় শুনে ২৬ থেকে ৩০ অক্টোবরের মধ্যে যে কোনো একদিন ভোট গ্রহণের সম্ভাব্য তারিখ জানান।

প্রফেসর তানজিম উদ্দিন শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, আগামী বৃহস্পতিবার (২১ আগস্ট) বৈঠক করে ছাত্র সংসদ আইনটির খসড়া চূড়ান্ত করা হবে। এরপর সেটি বিশ্ববিদ্যালয় আইনে সংযুক্ত করে মহামান্য রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হবে এবং পরে গেজেট আকারে প্রকাশ করবে সরকার। তিনি জানান, মূল বিলম্বটি হচ্ছে আইনটিকে নির্ভুল করার প্রক্রিয়ায়, যাতে ভবিষ্যতে কোনো সরকার এসে এর ভুল ধরতে না পারে।

এই আশ্বাসে শিক্ষার্থীরা অনশন থেকে সরে আসার ঘোষণা দেন। পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. শওকাত আলী তাদের ডাব খাইয়ে অনশন ভাঙান এবং শিক্ষার্থীরাও প্রতীকীভাবে ভিসিকে ডাব খাওয়ান।

বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, “নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়েছে। এখন আমাদের প্রত্যাশা, ইউজিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের প্রতিশ্রুতি পূরণ করবে। আমরা যে আশ্বাসে অনশন ভেঙেছি, তার বাস্তবায়ন চাই।”

প্রসঙ্গত, গত রোববার (১৯ আগস্ট) সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ অন্তর্ভুক্ত করে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আমরণ অনশনে বসেন শিক্ষার্থীরা। এর মধ্যে অন্তত চারজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নেন। শিক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলন বানচাল করতে প্রশাসনিক ও রাজনৈতিক নানা চাপ সৃষ্টি করা হয়েছিল। এর আগে গত তিন মাস ধরে তারা নানা কর্মসূচি পালন করে আসছিলেন।


নিউজটি আপডেট করেছেন : Kaler Diganta

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।