ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ (হেমন্তকাল) , ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী তাহসিফের মৃত্যুতে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন দিশা অতিরিক্ত বল প্রয়োগ না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারালো ট্রাম্পের রিপাবলিকান নিরাপত্তার কারণে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত ২০২৬ সালে গতি পেয়েছে কোয়াড, এগিয়েছে তিন দেশের বৈঠক ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ২ হাজার ৬০ টাকা ২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, সাধারণ ছুটি ১৫ দিন ছাদে সোলার প্যানেল বসালেই মিলবে কর ছাড় হাসিনার দেশত্যাগের ভিডিও ছড়ানোয় তাহসিফকে হত্যার সন্দেহ লংমার্চ বাদ দিয়ে আলোচনায় বসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন আবেদন ফের নাকচ কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ কমাল ডিএসসিসি বিশ্ববাজারে পণ্যের দাম ২৩ শতাংশ বাড়ার পূর্বাভাস বিশ্বব্যাংকের তুরাগ নদে সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফের লাশ উদ্ধার কুষ্টিয়ায় ছয় হত্যা মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের আমৃত্যু কারাদণ্ড ৪৬ বছর পর ফিরছে গ্রাম সরকার, থাকছে ১৭ সদস্য খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় সোহাগের ৩ দিনের রিমান্ড রমজান সামনে রেখে বাড়ছে নিত্যপণ্যের আমদানি, কমেছে কয়েকটির দাম

অবৈধ সম্পদ: সাবেক কৃষিমন্ত্রীর পিএ মাকসুদুল ও স্ত্রী দুদকের মামলার মুখে

নিউজটি শুনুন
  • আপলোড সময় : ২০-০৮-২০২৫ ০৫:৩৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৮-২০২৫ ০৫:৩৯:১৯ অপরাহ্ন
  • ১ মিনিট পড়ার সময়
  • ৭০ বার পঠিত
অবৈধ সম্পদ: সাবেক কৃষিমন্ত্রীর পিএ মাকসুদুল ও স্ত্রী দুদকের মামলার মুখে

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের ব্যক্তিগত সহকারী (পিএ) মাকসুদুল হাসান এবং তাঁর স্ত্রী হাসনাতুল হাসনার বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 

বুধবার (২০ আগস্ট) দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ বাদী হয়ে মামলাগুলো দায়ের করেন। দুদক সূত্রে জানা যায়, কৃষি মন্ত্রণালয়ে দায়িত্ব পালনের সময় মাকসুদুল হাসান জ্ঞাত আয়–বহির্ভূত প্রায় ৬৯ লাখ ৪৩ হাজার টাকার সম্পদ অর্জন করেছেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে।
 

অন্যদিকে, তাঁর স্ত্রী হাসনাতুল হাসনার বিরুদ্ধে ৭৬ লাখ টাকার বেশি সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় মাকসুদুল ও হাসনাতুল দুজনকেই আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে দুদক আইন, দুর্নীতি প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
 

দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘ অনুসন্ধান শেষে পর্যাপ্ত প্রমাণ হাতে পাওয়ার পর এ ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার তদন্ত শেষ করে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।


নিউজটি আপডেট করেছেন : স্টাফ রিপোর্টার, ডেস্ক-০৬

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।